Monday, April 6, 2026

নির্মলচন্দ্রর শপথ: মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, বিধানসভায় বোসকে আহ্বান স্পিকারের

Date:

Share post:

নতুন নাটক রাজ্যপালের। এবার ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ককে রাজভবনে ডেকে শপথ বাক্য পাঠ করানোর ইচ্ছা প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। এরপরই পাল্টা চিঠিতে রাজ্যপালকে বিধানসভায় আসার অনুরোধ জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায় (Biman Bandyopadhyay)।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজ্যপাল দাবি করেছেন, নির্মলচন্দ্র রায় তপশিলি জাতির একজন প্রতিনিধি, তাই তাঁকে রাজভবনে শপথবাক্য পাঠ করালে রাজভবনের গরিমা বাড়বে। রাজ্যপালের দাবি, এই শপথ গ্রহণ বার্তা দেবে যে রাজভবন সবার জন্য খোলা। মুখ্যমন্ত্রী সেই চিঠির প্রতিলিপি স্পিকারকে পাঠিয়েছেন বলে সূত্রের খবর। এরপরই রাজভবনে একটি পাল্টা চিঠি পাঠান বিমান বন্দ্যোপাধ্যায়।

স্পিকারের দাবি, বিধানসভার গরিমা, রাজভবনের থেকে অনেক বেশি। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ শপথ গ্রহণ করেছেন। তাই রাজ্যপালকে বিধানসভায় গিয়ে শপথ গ্রহণ করানোর কথা বলেছেন স্পিকার। বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপাল যখন শপথ বাক্য পাঠ করানোর ইচ্ছা প্রকাশ করেছেন, তখন তিনি যেন বিধানসভায় আসেন।

এর আগে দুপুরেই রাজ্যপাল বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছেন বলে খবর মেলে। তবে রাজ্যপাল অধ্যক্ষকে এড়িয়ে উপাধ্যক্ষকে শপথবাক্য পাঠের দায়িত্ব দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়। বিধানসভায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অধ্যক্ষ বলেন, বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে এর আগে রাজ্যপালের এমন আচরণ দেখা যায়নি। পরিষদীয় মন্ত্রী বলেন, রাজ্যপাল যা করেছেন তা একেবারেই প্রত্যাশিত নয়।উল্লেখ্য, রাজভবনের তরফে জানানো হয়েছিল, নির্মল রায়কে শপথের দিনক্ষণ জানানো হয়েছে ইতিমধ্যেই। অথচ নির্মলচন্দ্রের দাবি, তিনি চিঠিটি পেয়েছেন সেই নির্ধারিত দিনের ৪৮ ঘণ্টা পর। এতে ক্ষুব্ধ হয় রাজ্য সরকার। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপালকে চিঠি লেখেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এরপর রাজ্যপাল শোভনদেবকে পাল্টা চিঠি দিয়ে জানান, শপথের দিন তিনি ঠিক করে দিয়েছিলেন, কিন্তু পরিষদীয় দফতরে সেই ফাইলে সই করার মতো কেউ ছিলেন না।

আরও পড়ুন- দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মানে বাংলার জয়জয়কার, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন ৫ বঙ্গসন্তান

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...