Thursday, June 25, 2026

বাংলায় বর্ষার মুডে বড় বদল, সপ্তাহ শেষেই নয়া ইনিংস বৃষ্টির

Date:

Share post:

মঙ্গলে সেভাবে বৃষ্টি (Rain) ভেজেনি কলকাতা কিংবা শহরতলি। উল্টে ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে কি আজ বুধবার ফের তেড়ে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে ঘূর্ণাবর্ত ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় বাংলায় ফের বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে। চলতি সপ্তাহের শেষের দিকেই ফের ভাসবে বাংলা। যদিও উত্তরে আপাতত তিন চার দিন ভারী বর্ষণের কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে (South Bengal) হালকা বৃষ্টি চলবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বর্ষণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে বৃহস্পতিবার থেকে বদলাতে পারে ছবি।উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত বৃহস্পতি ও শুক্রবারে। পরবর্তী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে মত আবহাওয়াবিদদের। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহান্তে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা । উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...