Friday, June 26, 2026

ভারত-কানাডা সম্পর্কের জেরে বাড়তে পারে ডালের দাম

Date:

Share post:

শিখ নেতার হত্যাকাণ্ডের ঘটনায় ভারত-কানাডা মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জেরে ডালের দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ভারতে ডাল রফতানি বন্ধ করতে পারে ট্রুডোর দেশ।কানাডা রফতানি বন্ধ করলে স্বাভাবিকভাবেই দেশীয় বাজারে বাড়বে ডালের দাম।

আরও পড়ুনঃখলিস্তানি নেতা নিজ্জর খুনে কানাডাকে সাহায্য করুন, ভারতকে অনুরোধ আমেরিকার

ওয়াকিবহাল মহলের অনুমান, দুই দেশের টানাপোড়েনের মধ্যে বাণিজ্যও বন্ধ হয়ে যেতে পারে। কানাডা থেকে ডাল আমদানি বন্ধ হলে ভারতের বাজারে হু হু করে বাড়বে ডালের দাম। ২০২২-২০২৩ অর্থবর্ষে ভারতের চাহিদার অর্ধেকেরও বেশি ডাল কানাডা থেকেই আসছে। তবে চলতি বছর থেকে কানাডার প্রতি নির্ভরতা কমাতে চাইছেন ভারতের ডাল ব্যবসায়ীরা। সেই কারণে অস্ট্রেলিয়া থেকে ডাল কেনার দিকে আগ্রহী হচ্ছেন তাঁরা। ফলে কানাডার সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা হলেও, কোন সমস্যার সম্মুখীন হতে হবে না ভারতকে।

বেশ কয়েকদিন ধরেই ভারত-কানাডার মধ্যে কূটনৈতিক সংঘাত তুঙ্গে। কানাডার নাগরিক খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের নেপথ্যে ভারতের হাত আছে বলে দেশের সংসদে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে এর পাল্টা জবাব দিয়েছে ভারতও। একইসঙ্গে কানাডার বিদেশমন্ত্রী জানিয়ে দেন, কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের মধ্যে অন্যতম প্রধান এক আধিকারিককে বহিষ্কার করা হয়েছে। কানাডার এই অভিযোগের পালটা জবাব দিয়ে কানাডার এক কূটনীতিককে ৫দিনের মধ্যে দেশে ফিরতে নির্দেশ দিয়েছে দিল্লি। ঠিক এই ঘটনার পর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...