Tuesday, April 7, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারলেও বিশ্বকাপের আগে দলের খেলায় খুশি ভারত অধিনায়ক

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় হলেও, হোয়াইটওয়াশ হল না। তৃতীয় একদিনের ম‍্যাচে হার ভারতীয় দলের। অজিদের কাছে ৬৬ রানে হারল রোহিত শর্মার দল। সিরিজ ফলাফল ২-১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে জয় না এলেও দলের পারফরম্যান্সে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের আগে নিজের ফর্মেও সন্তুষ্ট তিনি।

ম‍্যাচ শেষে এই নিয়ে ভারত অধিনায়ক বলেন,”আমাদের ১৫ জনের দল। কার কী কাজ, কার থেকে আমরা কী চাই— এই সব কিছুই খুব স্পষ্ট থাকে। নির্দিষ্ট পরিকল্পনা থাকে সব কিছু নিয়ে। সে জন্যই দলের কথা বলি। আমাদের মধ্যে কোনও দ্বিধা নেই। আমরা জানি কী করতে যাচ্ছি।” আগামি ৫ অক্টোবর থেকে শুরু একদিনের ক্রিকেট বিশ্বকাপ। প্রথম ম‍্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া।

এদিকে সিরিজে হোয়াইটওয়াশ করা গেল না অজিদের। সিরিজের শেষ ম‍্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬৬ রানে রোহিত শর্মারা। ম‍্যাচ হারের পর ভারত অধিনায়ক বলেন,” যেভাবে খেলছি, তাতে আমি খুশি। ভালই ব্যাট করছি। অবশ্যই আমি চাইব বড় ইনিংস খেলতে। তবে যতক্ষণ এভাবে খেলতে পারব, ততক্ষণ চিন্তা করার কিছু নেই। ব্যাটের মাঝখান দিয়ে বল মারতে পারছি। তাই ভাল লাগছে।”

এরপরই রোহিত বলেন,”শেষ সাত-আটটা ম্যাচ আমরা আলাদা আলাদা পরিবেশে বেশ ভালই খেলেছি। বেশ কিছু চ্যালেঞ্জ সামলাতে হয়েছে আমাদের। সেগুলোও ভালভাবে সামলাতে পেরেছি। শেষ ম্যাচটাও আমরা জিততে চেয়েছিলাম। দুর্ভাগ্য আশানুরূপ ফল হল না। তবে এই ম্যাচ থেকেও আমাদের প্রাপ্তি খারাপ নয়। আমরা সত্যিই যথেষ্ট ভাল ক্রিকেট খেলছি।”

আরও পড়ুন:আজ সৌদির বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া, প্রস্তুত সুনীলরা

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...