Saturday, April 4, 2026

ফের জামুড়িয়ায় আটক গরু বোঝাই গাড়ি! উদ্ধার ৩১টি গরু

Date:

Share post:

গরুপাচার মামলায় তিহার জেলে বন্দি অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন ধরেই ইডি এবং সিবিআই এই মামলার তদন্ত করছে। যদিও এখনও নির্দিষ্টভাবে কাউকেই দোষী প্রমাণ করতে পারেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।এমনকি আসানসোল থেকে মামলা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। এরইমধ্যে জামুড়িয়ায় বৈধ কাগজপত্র ছাড়াই গরু নিয়ে যাওয়ার অভিযোগে বুধবার রাতে জাতীয় সড়কের উপর থেকে স্থানীয় বাসিন্দারা আটক করেন একটি ট্রাক। উদ্ধার করা হয় ৩১টি গরু।

আরও পড়ুনঃগরু পাচার মামলায় এবার তৎপর ইডি
পুলিশ জানিয়েছে, বুধবার রাতেই আসানসোলের জামুড়িয়া থানার শ্রীপুর এলাকা থেকে রানিগঞ্জের পঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকায় গরু বোঝাই ওই লরিটি নিয়ে যাওয়া হয়।আপাতত স্থানীয় একটি গোশালায় গরুগুলিকে রাখা হয়েছে।কোথা থেকে এই গরুগুলি নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাতের অন্ধকারে গরুগুলি পাচার হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। নিঘা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে ওই গরু বোঝাই ট্রাকটি আটক করে জামুরিয়া থানার পুলিশের হাতে তুলে দেন তাঁরা। ট্রাকে ১৮টি গরু এবং ১৩টি বাছুর ছিল। গরু বোঝাই লরির কাগজপত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ, ওই ট্রাকের চালক এবং খালাসি পালিয়ে যাওয়ায় কাগজপত্র পুলিশের হাতে আসেনি।
ঝাড়খণ্ড থেকে লরিটি ঢুকে কোথায় যাচ্ছিল সেই নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। ওই লরিতে যে ভাবে গাদাগাদি করে গরু নিয়ে যাওয়া হচ্ছিল তাতে দু’টি বাছুর অচেতন হয়ে গিয়েছে। আরও বেশ কয়েকটি অসুস্থ বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা ব্রিজভূষণ পাসোয়ান বৃহস্পতিবার বলেন, “গাদাগাদিতে দু’টি বাছুর মারা গিয়েছে বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখুক।’’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...