Sunday, February 22, 2026

তারকেশ্বরে টোটো চালান জীবন্ত দুর্গা, রাত বিরেতে মহিলাদের ভরসা শুধুই তনুশ্রী

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

দুর্গা পুজো আসতে আর মাত্র ২২ দিন বাকি। চারিদিকে সাজো সাজো রব। কোথাও থিম কোথাও সাবেকি, চিন্ময়ী মাকে মৃন্ময়ীতে আবাহনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু ৫ দিনের নয় তারকেশ্বরের দত্তপুকুর গ্রামে থাকেন ১২ মাসের, ৩৬৫ দিনের দুর্গা। অভাবে তাড়নায় স্বামীর মতোই টোটো চালান তিনি। তবে আর পাঁচটা টোটোর মতো স্টেশন থেকে বাসস্ট্যান্ড যান না। শুধুমাত্র গ্রামের মানুষ বিপদে পড়লে হাসপাতাল ডাক্তার-খানা ও রাতে মহিলাদের দিয়ে আসা নিয়ে আসার কাজ করেন। স্বামী বছর পাঁচেক আগে কাজ হারিয়েছেন। তাই সংসারের হাল ফেরাতে ভাসুরের টোটোটি কিস্তিতে কিনে নেন তনুশ্রী। শুরু হয় নতুন পথচলা। আজ তিনি সকলের আদর্শ হয়ে উঠেছেন।

অন্যান্য টোটো চালকদের মতো তনুশ্রী স্টেশন থেকে বাস স্ট্যান্ড বা এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে টোটো চালান না। গ্রামের মানুষরা ডাক্তার দেখাতে যাওয়া হাসপাতালে যাওয়া অথবা পড়াশোনা করে গ্রামের কোন মেয়ে রাতে বাইরে থেকে এলে তাদের একমাত্র ভরসা তনুশ্রী। তিনি বাস্তবের দুর্গা। স্থানীয়রা বলছেন রাতে মেয়েরা গ্রামে ফিরতে তনুশ্রীর উপরেই ভরসা করেন। আমরা চাই এইরকম আরো মহিলার টোটো চালক তৈরি হোক গ্রামে। এ কাজ করে নিজেই উপার্জন যেমন করছেন, সাথে সাথে তনুশ্রী গ্রামের মানুষের নয়নের মণি হয়ে উঠেছেন। এই বিষয়ে তনুশ্রী জানান, বাড়িতে তিন বোনের মধ্যে ছোট ছিলাম আমি। নিজেই পছন্দ করে বিয়ে করেছিলাম। স্বামী টোটো থেকে উপার্জনের অর্থে সংসার চালানো মুশকিল হয়ে পড়েছিল।সংসারের হাল ফেরাতে বাধ্য হয়ে ভাসুরের বিক্রি করা টোটো চালাতে শুরু করি আমি। গ্রামের সকলেই আমাকে দরকার পড়লেই ডাকতে থাকেন। মহিলা ও বয়স্করা আমার প্রধান যাত্রী। রাতে স্টেশন থেকে গ্রামের কোন মেয়েকে আনতে তাদের পরিবারের লোকজন আমাকেই খবর দেন। রাতে বেশি হলে একটু ভয় লাগে, তবে বেশিরভাগ মানুষই সহযোগিতা করেন। বহু মানুষের আশীর্বাদ পেয়েছি। তিনি বলছেন , প্রয়োজনে লজ্জা ভয় ত্যাগ করে মহিলা পুরুষ নির্বিশেষে নিজের পছন্দের পেশায় আসুক এটাই তাঁর কাম্য।

spot_img

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...

ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে প্রচারে গিয়ে বিক্ষোভের (Kanthi Protest) মুখে পড়লেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা।...