Monday, April 6, 2026

কল্যাণী এইমস নিয়োগ দু.র্নীতি মামলায় বিজেপি বিধায়ককে জেরা সিআইডি’র

Date:

Share post:

কল্যাণী এইমসে (Kalyani AIIMS) বেআইনি নিয়োগের অভিযোগে নাম জড়ায় বিজেপির (BJP) একঝাঁক নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদের। বাঁকুড়ার (Bankura) বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ নিজেদের পরিবারের লোকেদের ঘুরপথে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন বিজেপির কর্মী-সমর্থকরাই। এই চারজন সহ ৮ জনের নামে আগেই এফআইআর হয়। আগেও বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অন্বেষা এবং বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে তলব করল সিআইডি। জানা গিয়েছে, গতবার কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলায় বিধায়ক বঙ্কিম ঘোষকে তাঁর পুত্রবধূর নিয়োগ সংক্রান্ত নথি নিয়ে তলব করা হয়েছিল। এরপর তাঁর পুত্রবধূর নিয়োগ সংক্রান্ত নথি জমা করতে বলা হয়। সেইমত, বিধায়ক বঙ্কিম ঘোষ পুত্রবধূর নিয়োগ সংক্রান্ত একাধিক নথি আগেই জমা করেছিলেন। কিন্তু আজ, শুক্রবার ফের তাঁকে নিয়োগ সংক্রান্ত নথি নিয়ে দেখা করতে বলে সিআইডির আধিকারিকেরা। সূত্রের খবর, ইতিমধ্যেই সিআইডির ডাকে সাড়া দিয়ে বিধায়ক বঙ্কিম ঘোষ ভবানী ভবনে এসেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিআইডি সূত্রে খবর।

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...