Monday, March 30, 2026

পুজোর মুখে উ*দ্বেগ বাড়াচ্ছে ডে*ঙ্গি! এবার কলকাতায় মৃ*ত্যু কিশোরের

Date:

Share post:

পুজোর মুখে রাজ্যজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। ফের কলকাতায় মৃত ১৭-এর এক কিশোর।গত ২০ সেপ্টেম্বর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও সেখানেই বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির পাশাপাশি মাল্টি অর্গান ফেইলিওয়ের উল্লেখ রয়েছে।

আরও পড়ুনঃ বাংলাদেশে ডেঙ্গির ভয়াবহতা বাড়ছে , একদিনে আরও ১৭ জনের মৃ.ত্যু
জানা গিয়েছে, কলকাতার বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা ওই কিশোর। কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল সে। গত ২০ সেপ্টেম্বরে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর ডেঙ্গির রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও বেশ কিছু সমস্যা ছিল ওই কিশোরের। চলছিল চিকিৎসা। বৃহস্পতিবার রাতে মাল্টি অর্গান ফেলিওয়রের পর কিশোরের মৃত্যু হয়। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে কিশোরের পরিবারের।
কলকাতা-সহ গোটা রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা নিয়ে চিন্তিত জেলা প্রশাসন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই তিনটি জেলায় ডেঙ্গি ভাইরাস অতি সক্রিয়। প্রায় প্রতি দিনই শতাধিক মানুষ মশাবাহিত এই রোগে আক্রান্ত হচ্ছেন। ভিড় বাড়ছে হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। তিন জেলার মধ্যে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়। যা আলাদা করে প্রশাসনকে চিন্তায় রেখেছে।

তিনটি জেলায় মোট আটটি ‘হটস্পট’ চিহ্নিত করেছে প্রশাসন। মুর্শিদাবাদের সুতি, লালগোলা, ভগবানগোলা ব্লক, নদিয়ার রানাঘাট, হরিণঘাটা ব্লক এবং উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম, বনগাঁ এবং বিধাননগরে ডেঙ্গি তুলনায় অনেক বেশি।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...