Monday, April 6, 2026

২ মিনিটের টর্নে.ডোয় ল.ন্ডভন্ড সুন্দরবনের গ্রাম, আহত বেশ কয়েকজন

Date:

Share post:

২ মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড সুন্দরবনের বাজার ও গ্রামের। শনিবার সকালে  বসিরহাটের সুন্দরবনের (Sundarban) মিনাখাঁ ব্লকের কুমারজোল গ্রাম পঞ্চায়েত এলাকায় আচমকাই টর্নেডো (Tornado) শুরু হয়। মিনিট দুয়েকের মধ্যে থেমে যায়। কিন্তু তার মধ্যেই কুমারজোল গ্রাম পঞ্চায়েতের মালেয়াড়ি, আমতলা ও জয়গ্রামের মতো বেশ কিছু গ্রাম ও বাজার লন্ডভন্ড অবস্থায় পরিণত হয়। স্থানীয়দের পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।

এদিন সকাল থেকে অঝোরে বৃষ্টি চলছিল। তার মধ্যেই হঠাৎ করে টর্নেডো (Tornado) শুরু যায়। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে পড়েন গ্রামবাসীরা। আচমকা ঝড়ের দাপটে কয়েকজন গ্রামবাসী আহত হন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক‍্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

স্থানীয়দের দাবি, প্রায় একশো কিলোমিটার বেগে এই ঝড় শুরু হয়। এর জেরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ফলে যথেষ্টই ভোগান্তির মধ্যে পড়েছেন গ্রামবাসীরা। বেশ কয়েকটি গাছও ভেঙে পড়েছে রাস্তার উপর। যার ফলে অবরুদ্ধ হয়েছে বেশ কয়েকটি রাস্তা। ফলে বেশ কিছু রুটের অটো ও টোটো বন্ধ রয়েছে। পঞ্চায়েত ও ব্লক স্তরে দ্রুততার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...