Saturday, June 20, 2026

বিমানের মধ্যে অস্বাভাবিক আচরণ, আটক বিশেষ চাহিদা সম্পন্ন যুবক

Date:

Share post:

বিমানের ভেতর দুর্ব্যবহার ও অস্বাভাবিক আচরণের অভিযোগে আটক করা হল ২৭ বছর বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবককে। শনিবার ঘটনাটি আহমেদাবাদ থেকে পাটনাগামী ইন্ডিগো বিমানে(Indigo Flight)। অভিযুক্ত ওই যুবকের নাম মহম্মদ কামার রিয়াজ(Md kamar Riaz)। জানা যাচ্ছে, বিমান চলাকালীন তিনি নিজেকে বিমানের শৌচাগারের মধ্যে নিজেকে আটকে রাখেন। বিমান পাটনাতে অবতরণ করার পর তিনি নিজেকে কর্তৃপক্ষ ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়।

পাটনা বিমানবন্দরের এসএইচও বিনোদ পিটার এপ্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, “বিমান কর্তৃপক্ষের তরফে ওই ব্যক্তির বিরুদ্ধে বিমানে অস্বাভাবিক ও অনুপযুক্ত আচরণ করার অভিযোগ দায়ের করা হয়েছে।” এসএইচও আরও বলেন, ওই যুবকের চিকিৎসা সংক্রান্ত নথি যাচাই করার পাশাপাশি যুবকের ভাইয়ের বক্তব্য মানসিক অসুস্থতায় ভুগছেন রিয়াজ। যার ফলেই তিনি এই ঘটনা ঘটান বিমানের মধ্যে।

জানা গিয়েছে, পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রিয়াজ বিহারের পশ্চিম চম্পারণের বাসিন্দা। এবং তার বড় ভাই আহমেদাবাদে থাকেন, সেখান থেকে চিকিৎসার জন্য ভাইয়ের সঙ্গে পাটনার বিমানে উঠেছিলেন রিয়াজ। বর্তমানে রিয়াজ অসুস্থ এবং একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...