Sunday, May 10, 2026

আ.দিবাসীদের উপর আ.ক্রমণ বরদাস্ত নয়! লোকসভা নির্বাচনের আগেই ছত্তিশগড়ে নয়া দল ঘোষণা  

Date:

Share post:

আদিবাসীদের উপর লাগাতার আক্রমণের জের! চব্বিশের লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে এবার নতুন দল গঠন করল ছত্তিশড়ের (Chattisgarh) সর্ব আদিবাসী সমাজ (Sarva Adivasi Samaj)। আদিবাসী সমাজের অধিকার সহ একাধিক দাবিদাওয়া রক্ষার লড়াইয়ে কাজ করে এই দল। শনিবার সাংবাদিক বৈঠক করে নতুন একটি রাজনৈতিক দলের নাম ঘোষণা করল সর্ব আদিবাসী সমাজ। নতুন দলের নাম দেওয়া হয়েছে ‘হামার রাজ’ (Hamar Raj)। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর তার আগেই একের পর এক আদিবাসী অত্যাচারের ঘটনা সামনে এসেছে দেশের একাধিক প্রান্ত থেকে। সেই তালিকায় নাম জুড়েছে ছত্তিশগড়ের। আর সেকারণেই নতুন দল গঠনের সিদ্ধান্ত সর্ব আদিবাসী সমাজের।

তবে কেন এই নতুন দল গঠনের সিদ্ধান্ত? সর্ব আদিবাসী সমাজের শীর্ষস্থানীয় নেতাদের মতে,হামার রাজ’ একটি রাজনৈতিক মঞ্চ, যে দল সর্ব আদিবাসী সমাজের নির্দেশে সমস্ত কাজ করবে। পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দায়িত্বপালন করবে নতুন এই দল। শনিবার রায়পুরে সাংবাদিক বৈঠক করে একথাই স্পষ্টভাবে জানিয়েছেন এসএএস সভাপতি অরবিন্দ নেতাম। তিনি এদিন সাফ জানান, আরএসএসের কমপক্ষে ৫০ শাখা সংগঠন রয়েছে। আর সেই বিষয় মাথায় রেখেই আমরা আমাদের আদিবাসী সমাজের মঙ্গলার্থে এই নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।

পাশাপাশি তিনি আরও জানান, ছত্তিশগড় রাজ্য হিসাবে আত্মপ্রকাশের পর থেকেই সেখানে ক্ষমতায় এসেছে কংগ্রেস ও বিজেপি। তবে এরা বিগত ২০ বছরে কখনোই আদিবাসী সমাজের উন্নতিকল্পে কিছুই করেনি। আসলে এই দুটি রাজনৈতিক দল পঞ্চায়েত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি ছাড়া আর কিছুই করেনি। তবে আমাদের লড়াই কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, আদিবাসী সমাজের পরিচয় বাঁচানোর উদ্দেশে কাজ করবে নতুন সংগঠন হামার রাজ। নতুন দলটি ইতিমধ্যে ৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে। যার মধ্যে ১৯টি আদিবাসী সম্প্রদায় এবং একটি তফসিলি উপজাতিদের জন্য বরাদ্দ করার ঘোষণা করা হয়েছে। তবে দলের সভাপতি আকবর রাম কোরাম সাফ জানিয়েছেন, আমরা ইতিমধ্যে ৫০ আসন ঠিক করে ফেলেছি। তাঁর আরও অভিযোগ, বিজেপি এবং কংগ্রেস দুই দলই দুর্নীতিতে ডুবে রয়েছে। আদিবাসী সম্প্রদায় এই দুই দলের কার্যকলাপে অত্যন্ত বিরক্ত। তবে আমাদের দলে ব্রাহ্মণ থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে স্বাগত।

 

 

 

 

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...