Monday, March 30, 2026

ফের যথেচ্ছ স্বে.চ্ছাচারিতা রাজ্যপালের,এবার প্রাক্তন আইপিএসকে উপাচার্য নিয়োগ!

Date:

Share post:

ফের যথেচ্ছ স্বেচ্ছাচারিতা রাজ্যপাল সিভি আনন্দ বোসের।আলিয়ার উপাচার্য হিসেবে অবসরপ্রাপ্ত আইপিএসকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। কিছুদিন আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে নিয়োগ করেছেন। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল শিক্ষামহলের অন্দরে। এবার অবসরপ্রাপ্ত বিচারপতির পর অবসরপ্রপাপ্ত আইপিএসকে উপাচার্য করলেন বোস।

ছ’টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অচিন্ত্য সাহা। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বিবি পারিদা। নিখিল চন্দ্র রায় পেয়েছেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেলেন রথীন বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে দিলীপ মাইতিকে। অন্য দিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাচ্ছেন সিএম রবীন্দ্রন।

এই সিএম রবীন্দ্রনকে নিয়েই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। রবীন্দ্রন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। ১৯৭৭ ব্যাচের আইপিএস অফিসার তিনি। সিকিমের ডিজিপি হিসাবে সাড়ে পাঁচ বছর দায়িত্ব সামলেছেন। নেপালের কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের প্রথম সেক্রেটারি ছিলেন তিনি। ইনটেলিজেন্স ব্যুরোর ডেপুটি ডিরেক্টরও ছিলেন রবীন্দ্রন। এমনকি সিভি আনন্দ বোসের কর্মযোগী পুরস্কারও পেয়েছেন তিনি। অবসরপ্রাপ্ত আমলাকে উপাচার্য হিসাবে নিয়োগ করায় ফের বিতর্ক মাথাচাড়া দিচ্ছে। এর আগে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এম ওয়াহাবকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব দিয়েছিলেন সিভি আনন্দ বোস।ইতিমধ্যেই রাজ্যপালের তরফ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রসঙ্গত, কিছু দিন আগেই ১৩ বিশ্ববিদ্যালয়ে উপচার্য হিসাবে বেশ কয়েকজন অধ্যাপককে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল রাজ্য। ক্ষোভপ্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপচার্য ওমপ্রকাশ মিশ্র।

 

 

 

 

Related articles

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...