Saturday, April 4, 2026

রাজধানী থেকে গ্রে.ফতার ‘মোস্ট ওয়ান্টেড’ জ.ঙ্গি, বড়সড় না.শকতার চাল বানচাল

Date:

Share post:

জঙ্গি দমনে ফের বড় সাফল্য দিল্লি পুলিশের। রাজধানী থেকে গ্রেফতার ‘মোস্ট ওয়ান্টেড’ আইসিস জঙ্গি শাহনাওয়াজ ওরফে শফি উজামা। দীর্ঘদিন ধরে জাতীয় তদন্তকারী সংস্থার ওয়ান্টেড লিস্টে নাম ছিল ওই জঙ্গির। এ দিন সকালেই ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ ডে.ঙ্গির ছায়া জঙ্গিপুরে! মৃ.ত ১, সতর্ক প্রশাসন
এই জঙ্গির খোঁজে দীর্ঘদিন ধরেই কাজ করছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। এই শাহনওয়াজের মাথার দাম তিন লাখ টাকা ধার্য করেছিল এনআইএ। এরপর গোপন সূত্রে শাহনাওয়াজের গোপন ডেরার খবর পায় এনআইএ। সোমবার সকালে এনআইএ গোয়েন্দাদের সহযোগিতায় শাহনওয়াজের খোঁজ শুরু করে দিল্লি পুলিশের সন্ত্রাস দমন শাখা। গোটা রাজধানী এলাকা আঁতিপাঁতি করে খুঁজে শেষে শাহনওয়াজের খোঁজ মেলে। শেষমেশ গ্রেফতার করা হয় তাকে।
গোয়েন্দা সূত্র জানাচ্ছে, দিল্লি ও সংলগ্ন এলাকায় বড়সড় নাশকতার ছক কষছিল ইসলামিক স্টেট। এর মধ্যে দিল্লি ও পুণের জঙ্গি মডিউলের মাথা ছিল এই শাহনওয়াজ। নাশকতার পরিকল্পনা করা থেকে অস্ত্রশস্ত্র মজুত করা, সবই ছিল তার দায়িত্বে। শাহনাওয়াজ পেশায় ইঞ্জিনিয়ার। পরে আইসিস জঙ্গি দলে নাম লেখায়। পুণে মডিউলের মাথা হয়ে ওঠে।
এরআগে পুণেতে ধরা পড়েছিল শাহনওয়াজ। কিন্তু পুলিশের নাগাল গলে পালিয়েছিল সে। তারপরেই খবর এসেছিল যে, দিল্লিতে গা ঢাকা দিয়ে রয়েছে কুখ্যাত আইসিস জঙ্গি। রবিবার থেকেই দিল্লি ও তার আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করে দিল্লি পুলিশের সন্ত্রাস দমন শাখা। শাহনওয়াজ ছাড়াও রিজওয়ান আব্দুল হাজি আলি এবং আবদুল্লা ফৈয়াজ শেখ নামে আরও দুই আইসিস জঙ্গিও ছিল পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি তালিকায়। এনআইএ গত কয়েকদিনে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় তল্লাশি চালিয়েছিল। তাতে বিপুল সংখ্যক পিস্তল, গোলা-বারুদ উদ্ধার হয়েছে।
‘পুণে আইসিস মডিউল’ মামলায় এখনও পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে এনআইএ। তাদের জেরা করে জানা গেছে, পুণেতে একটি বাড়ি ভাড়া নিয়ে কাজ করত তারা। সেখানে আইইডি অ্যাসেম্বল থেকে শুরু করে বোমা তৈরির ওয়ার্কশপও ছিল! ‘মোস্ট ওয়ান্টেড’ এই তিন জন সেই ওয়ার্কশপে অংশ নিয়েছিল। এমনকী আইইডি পরীক্ষার জন্য নিয়ন্ত্রিত বিস্ফোরণও ঘটিয়েছিল বলেও দাবি। অবশেষে দিল্লির স্পেশ্যাল সেলের জালে ধরা পড়ল সেই চক্রেরই একজন।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...