Saturday, April 4, 2026

এশিয়ান গেমসে আরও এক সোনা, তিরন্দাজিতে বাজিমাত ভারতের!

Date:

Share post:

বুধবারের সকাল থেকেই পদক জয়ের রেকর্ড তৈরি করতে শুরু করে ভারত। এবারে ১০০ পদকের লক্ষ্যে প্রতিযোগিতায় অংশ নেয় ভারত। বুধবার সকালেই এশিয়ান গেমসে (Asian Games 2023) আরও একটি সোনা জিতে সর্বকালের রেকর্ড গড়ল ভারত। আজ তিরন্দাজিতে (gold in archery) সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা এবং ওজাস দেওতালে (Jyoti Surekha and Ojas Deotale) । কমপাউন্ড মিক্সড ইভেন্টে (Compound Mixed Event) দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতলেন তাঁরা। যার ফলে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ৭১-এ। এশিয়ান গেমসে এটাই ভারতের সর্বাধিক পদক। এর আগে ২০১৮ সালে জাকার্তায় ৭০টি পদক জেতে দেশ। সেই রেকর্ড ভেঙে তৈরি হল নয়া পরিসংখ্যান।

জাকার্তায় ১৬টি সোনা জিতেছিল দেশ। এ বার ইতিমধ্যেই ১৬টি সোনা জেতা হয়ে গিয়েছে। অর্থাৎ, আর একটি সোনা জিতলেই এশিয়ান গেমসে এক বছরে সর্বাধিক সোনা জেতার রেকর্ডও করে ফেলবে ভারত। এদিন কমপাউন্ড মিক্সড ইভেন্টে মোট ৮টি রাউন্ড হয়। প্রতি রাউন্ডে একটি করে তির ছোড়েন দুই প্রতিযোগী। এ ভাবে মোট ১৬০ পয়েন্টের খেলা হয়। প্রতিপক্ষ কোরিয়ার প্রতিযোগী প্রথম রাউন্ডেই ১ পয়েন্ট কম স্কোর করেন। ফলে শুরুতেই এগিয়ে যায় ভারত।সোনা জিততে হলে শেষ রাউন্ডে ভারতের দুই প্রতিযোগীকেই ২০ স্কোর করতে হত। সেই কাজটা খুব একটা কঠিন ছিল না। ১৫৯-১৫৮ ব্যবধানে জিতে জ্যোতি, ওজাস এদিন দেশকে আরও একটি সোনা এনে দেন।এ বারের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ১৬টি সোনা, ২৬টি রুপো ও ২৯টি ব্রোঞ্জ জিতেছে ভারত।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...