Tuesday, March 17, 2026

নিম্নচাপের ইউ-টার্ন, উত্তরে লাল দক্ষিণে কমলা সর্ত*কতা জারি!

Date:

Share post:

বৃষ্টি বাড়াচ্ছে বিপদ। প্রাকৃতিক দুর্যোগে (Natural Disaster)ভাসছে হুগলি। নিম্নচাপের ইউ-টার্ন নেওয়ার জেরে ইতিমধ্যেই খানাকুল, তারকেশ্বরের (Tarkeswar) বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ফুঁসছে দামোদর। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির চলবে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে লাল সর্তকতা এবং দক্ষিণবঙ্গে কমলা সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হড়পা বানের (Flash Flood) সম্ভাবনা রয়েছে রাজ্যে। জেলায় জেলায় পরিদর্শকরা পরিস্থিতি খতিয়ে দেখছেন।

বুধবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, নিম্নচাপ ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরছে। তবে সপ্তাহান্তের আগে ছবিটা বদলাবে না। এমনিতেই সিকিমের দুর্যোগের জেরে উত্তরবঙ্গ নিয়ে চিন্তা বাড়ছে। নবান্নে কন্ট্রোল রুম খুলেছেন মুখ্যমন্ত্রী। সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। প্রবল বর্ষণের ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে ধস নামার আশঙ্কা সবথেকে বেশি।

কিন্তু কেন এই আবহাওয়ার ভোলবদল? হাওয়া অফিসের কর্তারা বলছেন,  নিম্নচাপটি সাগর থেকে ক্রমে স্থলভাগের দিকে এগিয়ে এসে ঝাড়খণ্ডে প্রবেশ করেছিল। কিন্তু পরে হঠাৎ সেটি পথ বদল করে আবার বাংলায় প্রবেশ করেছে নিম্নচাপ। তার সঙ্গে এখন দোসর হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই গতিবিধির আচমকা বদলেই তুমুল প্রাকৃতিক বিপর্যয়।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...