Monday, April 13, 2026

রুমেলি এন্ড রিদম ডান্স ইনস্টিটিউটের ‘আমরা আলোর পথযাত্রী’ নজর কাড়ল

Date:

Share post:

রুমেলি এন্ড রিদম ডান্স ইনস্টিটিউট নিবেদন করল “আমরা আলোর পথযাত্রী”। সম্প্রতি,উত্তম মঞ্চে বেঙ্গল মিউজিক কলেজের অধীনে সংস্থার কর্ণধার রুমেলি দত্ত মজুমদার তাঁর প্রয়াত দাদুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। রুমেলি তাঁর ছাত্র-ছাত্রীদের সৃজনশীল সমসাময়িক নৃত্যশৈলী রাসা-ক্যাডেন্সকে মঞ্চে পরিবেশন করেন।অনুষ্ঠানের প্রথম নিবেদনে ছিল আদি শক্তি।রুমেলি এখানে শক্তি রূপে ছিলেন, সঙ্গে ছিলেন তাঁর ছাত্র-ছাত্রীরা। দ্বিতীয় নিবেদন ছিল “দ্যা রয়্যাপসোডি অফ দ্যা সয়েল, সোল এন্ড ওয়াটার”।এরপর রাজু দাস বাউল, বাংলার মাটির গান পরিবেশন করেন। রুমেলি ও রাজু দাস বাউল এই অংশে বিশেষ বাউল গানের সাথে নৃত্য পরিবেশন করেন।জয়দেব, কেন্দুলি সহ নানান বাউল উৎসবে শিল্পী বহুবার সঙ্গীত পরিবেশন করেছেন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও।তাঁর ডিস্কোগ্রাফিতে নিউজিল্যান্ডের সমসাময়িক গোষ্ঠীর সাথে একটি অ্যালবাম রয়েছে-দ্য থ্রি সিস এট পিরামল হাবেলি।এদিন উপস্থিত ছিলেন ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় ,কেতন সেনগুপ্ত, কোহিনূর সেন বরাট, পলি গুহ সহ বিশিষ্টরা।শুভেচ্ছা বার্তা পাঠান গুরু থাঙ্কমনী কুট্টি।সংস্থার কর্ণধার রুমেলি বললেন, “আমি বিশ্বাস করি নাচ হল একটি ভাষা। আমাদের মন, শরীর এবং আত্মার সাহায্যে যোগাযোগের একটি উপায়।”

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...