Saturday, April 4, 2026

কাশ্মীরের কুলগামে অ.ভিযান যৌথ বাহিনীর, নি.কেশ দুই জ.ঙ্গি

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ফের সাফল্য পেল ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। বুধবার কুলগামে পুলিশ এবং সেনার গুলিতে নিহত দুই জঙ্গি। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেছে সেনা। সেই হিসেবে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।

বুধবার ভোর থেকে কুজ্জর এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। ওই সময়েই জঙ্গিরা গুলি ছোড়ে। তার পাল্টা জবাবও দেয় নিরাপত্তা বাহিনী। তখনই নিহত হয় ওই দুই সন্ত্রাসবাদী। তবে মৃত দুই জঙ্গির পরিচয় এখনও অজানা। তবে সেনার প্রাথমিক অনুমান, তারা পাক অধিকৃত কাশ্মীর থেকে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশ করেছিল।

আরও পড়ুন- ‘কোয়ান্টাম ডট’ আবিষ্কার, রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...