Monday, April 6, 2026

কতদিন জনগণের কাছ থেকে পালাবে? ধর্নামঞ্চ থেকেই পোস্টে তো.প অভিষেকের

Date:

Share post:

বাংলার বঞ্চিত মানুষের দাবি আদায় বৃহস্পতিবার সারারাত রাজভবনের বাইরে ধর্নামঞ্চে কাটাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সন্ধেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) দেখা না করা পর্যন্ত ধর্নামঞ্চ ছাড়বেন না। এরপর মঞ্চে বসেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রকে তুলোধনা করেন অভিষেক।

বাংলার গরিব মানুষকে ১০০দিনের কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র। এর প্রতিবাদে দিল্লিতে দুদিনে ধর্না কর্মসূচি পালন করেন অভিষেকরা। বুধবার কলকাতায় ফিরে অভিষেকের নেতৃত্বে এদিন মিছিল করে রাজভবনে গেটের সামনে তৃণমূলের নেতাকর্মীরা। সেখানেই তো ধর্নামঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিল্লিতে আমাদের ধমকানো-চমকানো হয়েছে। কিন্তু আমাদের দমানো যায়নি। আমরা সৌজন্য দেখিয়েছি, কিন্তু রাজ্যপালের এই জমিদারি প্রথার বিরুদ্ধে। দিল্লিতে যা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতা, এর জবাব দেবে মানুষ। গায়ের জোরে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। ২০ লক্ষ মানুষ, যাদের দিয়ে কাজ করানো হয়েছে, তাদের প্রাপ্য আটকে। রাজ্যপালের সঙ্গে দেখা হলে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার অনুরোধ করব। কেন বাংলার টাকা আটকে রাখা হয়েছে, তা জানতে চাওয়ার অনুরোধ করব।“ এরপরেই অভিষেক (Abhishek Bandyopadhyay) ঘোষণা করেন রাজ্যপাল না আসা পর্যন্ত তিনি ধর্নামঞ্চেই থাকবেন। সেখান থেকেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিষেক। লেখেন,
“দিল্লিতে আওয়াজ তোলার পর আমরা বিজেপির জমিদারদের কাছে বিচার চাই!
গণতন্ত্রের স্বঘোষিত রক্ষকদের জনগণকে জবাব দিতে আর কতদিন লাগবে?
আর কতদিন জনগণের কাছ থেকে পালাবে?
সময় এগোচ্ছে, অপেক্ষায় বাংলা”

এদিন রাতে ধর্নামঞ্চের কাছে যান অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে ধর্নায় সামিল তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...