Monday, April 6, 2026

সত্যের মুখোমুখি হতে ভয় পান,শিউলি-স্নেহাশিসের নি.শানায় রাজ্যপাল

Date:

Share post:

তৃণমূলের রাজভবন অভিযানে কর্মী- সমর্থকদের ঢল নেমেছে। শাসক দলের তরফে দাবি করা হয়, ১ লক্ষ মানুষ অভিযানে অংশ নিয়েছেন।সকাল থেকেই জমায়েত শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। রাজ্যপাল শহরে না থাকলেও তৃণমূলের সভায় মন্ত্রী শিউলি সাহা বলেন,প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে গরিব বঞ্চিত মানুষ আন্দোলন করছেন, তাঁদের কুর্নিশ জানাই। কেন্দ্রের মন্ত্রীরা পালিয়ে গেছেন। তাঁদের মতোই আজ রাজ্যপালও পালিয়ে গেছেন। আসলে সত্যের মুখোমুখি হতে ভয় পান এই রাজ্যপাল। তৃণমূল কংগ্রেস আন্দোলন করলেই দিল্লি ইডি-সিবিআইয়ের জুজু দেখায়।

আমি বাংলার প্রতিটি বঞ্চিত মানুষকে কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রীর নামে এফআইআর করুন। বিরোধী দলনেতা যে নন্দীগ্রামের বিধায়ক, সেখানকার গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছেন। লোকসভা ভোটে মানুষ যোগ্য জবাব দেবেন।

এদিনের সভায় পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, এই আন্দোলন অধিকার রক্ষার আন্দোলন। বিরোধী দলনেতা দিল্লিতে গিয়ে গরিব মানুষের টাকা পাওনা টাকা দিতে নিষেধ করেছেন। আর দিল্লি তাঁর কথা শুনে টাকা আটকে দিচ্ছেন। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। কিন্তু বাংলার গরিব মানুষের পাওনা টাকা নিয়ে কোনও পদক্ষেপ করছেন না। আসলে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাংলার মানুষকে বঞ্চনা করে আর্থিকভাবে পিছিয়ে দিয়ে ভাতে মারতে চাইছে। একুশের বিধানসভা ভোটে হারের জ্বালা থেকেই এমনটা করছে দিল্লি। বাংলার অর্থ অন্য রাজ্যে খরচ করছে, যেখানে বিজেপি ক্ষমতায় আছে। ভয়ঙ্কর আর্থিক চক্রান্ত করছে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...