Wednesday, April 8, 2026

যোগীরাজ্যে শাসকদলের ‘গু.ন্ডামি’: তোলা না পেয়ে রাস্তা খুঁড়.লেন বিধায়কের সঙ্গী

Date:

Share post:

ফের প্রকাশ্যে যোগীরাজ্যের অরাজকতা। ঠিকাদারের কাছে তোলা না পেয়ে রাস্তা খুঁড়ে দিলেন বিজেপি (BJP) বিধায়কের সঙ্গী। অভিযোগ, উত্তরপ্রদেশের শাহজাহানপুরে তোলা না মেলায় ৭ কিলোমিটার অংশ রাস্তা খুঁড়ে দেন বিধায়ক ঘনিষ্ঠ।

নির্মাণ সংস্থার ম্যানেজার রমেশ সিং ১৫-২০ জনের বিরুদ্ধে একটি FIR করেছেন। অভিযুক্তদের মধ্যে একজন জগবীর সিং। জগবীর নিজেকে কাটরার বিজেপির (BJP) বিধায়ক বীর বিক্রম সিংয়ের ঘনিষ্ঠ বলেই দাবি করেছিলেন। ঠিকাদারের অভিযোগ, নির্মাণ সংস্থার কর্মীদের ভয় দেখিয়েছিলেন এবং ৫ শতাংশ কমিশনের দাবি করেছিল জগবীর।

জগবীর সিং ও তার দলবল নির্মাণ শ্রমিকদের মারধর করে যন্ত্রপাতিতে আগুনও লাগিয়ে দেন বলে অভিযোগ। শকুন্তলা সিং নামে ওই ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...