Saturday, June 27, 2026

হাইকোর্টের রায়ের পর কা.মদুনিতে সিআইডি, সুপ্রিম আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু রাজ্যের

Date:

Share post:

কামদুনি কাণ্ডে (Kamduni Case) হাইকোর্ট ৬ অভিযুক্তের মধ্যে ৪ জনকে মুক্তির নির্দেশ দেওয়ার পরই, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার চিন্তাভাবনা শুরু করে রাজ্য সরকার (Government of West Bengal)। শুক্রবার রাতেই প্রতিবাদী মৌসুমী কয়ালের বাড়িতে যায় CID। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথাও বলেন তাঁরা। যদিও নির্যাতিতার দাদা তদন্তকারী অফিসারদের সঙ্গে খুব একটা সহযোগিতা করেননি বলেও শোনা যাচ্ছে।

আজ থেকে বছর দশেক আগে ২০১৩ সালে উত্তর ২৪ পরগনার কামদুনিতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়। নিম্ন আদালত ৬ জনকে দোষী সাব্যস্ত করে। তিনজনের ফাঁসির সাজাও দেয়। বাকি তিনজনেরও শাস্তি হয়। তবে এরপর মামলা যায় হাইকোর্টে। শুক্রবার কলকাতা হাই কোর্টে (Calcutta High court) তাঁদের শাস্তি মকুবের পাশাপাশি রদও করা হয়েছে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যেতে চলেছে রাজ্য। সেই কারণেই পরিবারের সঙ্গে কথা বলতে গতকাল রাতেই কামদুনিতে যান সিআইডি আধিকারিকরা এবং প্রায় আধঘন্টা ধরে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন বলে জানা যায়।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...