Saturday, April 4, 2026

বঞ্চিত.দের পাশে থাকার বার্তা, অবস্থান মঞ্চ থেকে বিজেপিকে তু.লোধনা শতাব্দীর

Date:

Share post:

শনিবারই মোদি সরকারের (Modi Govt) নির্দেশে দিল্লি থেকে তড়িঘড়ি কলকাতায় উড়ে এসেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি (Sadhvi Niranjan Jyoti)। মন থেকে না চাইলেও মোদি সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কলকাতায় আগমনকে ‘নৈতিক জয়’ হিসাবেই দেখছে তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে বিগত ৩ দিন ধরে চলা অবস্থান মঞ্চ থেকে মোদি সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। এদিনের অবস্থান মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন শতাব্দী।

এদিন শতাব্দী বলেন, রাজ্যপাল বলছেন, ‘হারিয়ে গেছি আমি। গিরিরাজ সিং ও প্রতিমন্ত্রীও কিছুদিন আগে বলেছিলেন, হারিয়ে গেছি আমি! ২০২৪ সালে প্রধানমন্ত্রীও বলবেন হারিয়ে গেছি আমি! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ের সঙ্গে গোটা বাংলা একাত্ম হয়ে গিয়েছে। বিজেপি বলছে চুরি, তাহলে চুরির হিসেব দাও। আমরা তো গরিব মানুষের পাওনার হিসেব দিচ্ছি। যেভাবে সিবিআই ইডি দিয়ে কেন্দ্র প্রতিহিংসা করছে, আগামী দিনে দেশের প্রতিটি বাড়ি থেকে একজনকে সিবিআই নয়তো ইডিতে কাজ করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই সিঙ্গুরকে মনে করিয়ে দিচ্ছে। সবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুরু করেছেন, এরপর মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে কী হবে বিজেপির ধারণা নেই। এই টাকা আমরা আদায় করে আনবোই।

আরও পড়ুন- কেন্দ্রীয় মন্ত্রীরা ‘মিস্টার ইন্ডিয়া’! পাহাড়ে কর্মসূচি না থাকলেও বসে রাজ্যপাল: তীব্র ক.টাক্ষ অভিষেকের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...