Tuesday, March 17, 2026

পুর নিয়োগ তদ.ন্তে এবার কাঁচরাপাড়া ও হালিশহরে CBI, চলছে তল্লা.শি

Date:

Share post:

কলকাতার পর এবার জেলায় সিবিআই (CBI )হানা। পুর নিয়োগ মামলার তদন্তে উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়া ও হালিশহরেও (Kanchrapara and Halishahar) গেল সিবিআই। রবিবার কাঁচড়াপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদমা রায়ের (Sudama Roy) বাড়িতেও সিবিআই তল্লাশি চলছে। পাশাপাশি হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের (Angshuman Roy) বাড়িতে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বলে জানা যাচ্ছে।

CBI সূত্রে খবর রাজ্যের বিভিন্ন পুরসভায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই এই অভিযান। এর আগেও বেশ কয়েক’টি পুরসভায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। বৃহস্পতিবার পুর নিয়োগ মামলায় প্রায় উনিশ ঘন্টা ধরে রাজ্যের খাদ্য মন্ত্রীর বাড়িতে তল্লাশি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকাল থেকেই কলকাতার চেতলায় মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি এবং ভবানীপুরে বিধায়ক মদন মিত্রের বাড়িতে পৌঁছে গেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। প্রায় দু’ঘণ্টা ধরে চলছে জিজ্ঞাসাবাদ।

এর পাশাপাশি কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অসীম সাহার বাড়িতেও বেলা ১১ টার কিছু সময় পরে পৌঁছে যায় সিবিআই। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।


spot_img

Related articles

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...