Monday, April 6, 2026

রোদ ঝলমলে আকাশ, বর্ষা বিদায়ের তোড়জোড় শুরু প্রকৃতির

Date:

Share post:

রবিবার সকালে বর্ষা (Monsoon)বিদায়ের ইঙ্গিত বেশ স্পষ্ট। ছুটির সকালে বাজারে গিয়ে কার্যত ঘর্মাক্ত হতে হয়েছে বাঙালিকে। রোদের তেজ এতটাই তীব্র যে দেখে বোঝার উপায় নেই দুদিন আগে পর্যন্ত বৃষ্টিতে ভেসেছে বঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)বলছে আগামী ৪৮ ঘণ্টায় পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল আগামী ১২ অক্টোবরের মধ্যে কলকাতা (Kolkata) থেকে পুরোপুরি বিদায় নেবে। আজ সকাল থেকে কোথাও বৃষ্টির দেখা নেই। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা পুজোর শপিংয়ে বাধা হবে না। বুধবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই ওপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্য ভারতের বেশকিছু এলাকা থেকে ইতিমধ্যে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে।আগামী ৩ দিনের মধ্যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে। তারপরই এই মরসুমের জন্য বাংলা থেকে পাকাপাকিভাবে বর্ষা বিদায়। রবিবার সকালের আকাশে রোদ থাকলেও মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশে শারদীয় ঝলক মিলেছে। বৃষ্টির পূর্বাভাস সেভাবে নেই। আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৮ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...