Thursday, June 25, 2026

এশিয়ান গেমসে নজির, ১০৭ টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করল ভারত

Date:

Share post:

এশিয়ান গেমসে পদক জয়ের নজির গড়ে ভারত। এশিয়ান গেমসে ভারত মোট জয় করল ১০৭ টি পদক। আনুষ্ঠানিক ভাবে এশিয়ান গেমস রবিবার শেষ হবে। কিন্তু ভারতীয় খেলোয়াড়দের প্রতিযোগিতা শনিবারই শেষ হয়ে গিয়েছে। এশিয়াডের শেষে ভারতের দখলে ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ। মোট ১০৭টি পদক নিয়ে শেষ করেছে চতুর্থ স্থানে।

এশিয়ান গেমসে তিরন্দাজি, শুটিংয়ের মতো ইভেন্টে শুরু থেকেই ভাল পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। এবারেও এই দুই ইভেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় তারকারা। স্রেফ শুটিংয়েই ভারত সোনা পেয়েছে ৮টি। তিরন্দাজিতে সোনা এসেছে ৬টি। চমকপ্রদভাবে এ বছর অ্যাথলেটিক্সে ভারত সোনা পেয়েছে ৬টি। রিলে রেস, স্টিপলচেজের মতো ইভেন্টে ঐতিহাসিক সোনা জিতেছে ভারত। এমনকী ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও এসেছে সোনা। জোড়া সোনা জিতেছে কবাডি থেকেও। এই প্রথমবার এশিয়াডে যুক্ত হয়েছে ক্রিকেট। প্রত্যাশিতভাবে ক্রিকেটেও এসেছে জোড়া সোনা। এর বাইরে টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশের মতো ইভেন্টেও সোনা জিতেছে ভারত। এমনকী ঘোড়সওয়ারির মতো ইভেন্টেও এসেছে সোনা। তবে হতাশ করেছে ভারতের কুস্তি এবং বক্সিং টিম। সোনা এসেছে হকি পুরুষ দল থেকেও।

আরও পড়ুন:বিশ্বকাপে ভারত-পাক ম‍্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে, আরও ১৪ হাজার টিকিট বিক্রির সিদ্ধান্ত নিল BCCI

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...