Wednesday, March 25, 2026

অজিদের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে উচ্ছ্বসিত জাড্ডু, কী করে এল সাফল্য? জানালেন তিনি

Date:

Share post:

আজ চেন্নাইয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান শুরু করে টিম ইন্ডিয়া। প্রথম ম‍্যাচে রোহিত শর্মাদের সামনে অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করে ১৯৯ রান করে পাট ক‍ামিন্সের দল। সৌজন্যে ভারতীয় বোলারদের দাপট। ভারতের হয়ে ৩ উইকেট রবীন্দ্র জাদেজার। অজিদের বিরুদ্ধে নিজের সেরা পারফরম্যান্স দিতে পেরে উচ্ছ্বসিত জাড্ডু। কী করে সাফল্য এল ইনিংসের মাঝে ফাঁস করলেন তিনি। কৃতিত্ব দিলেন এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিন আইপিএল খেলার অভিজ্ঞতাকেই।

এদিন অজিদের ইনিংস শেষে বলেন,” আমি সিএসকে-র হয়ে এই মাঠেই আইপিএল খেলি। তাই এখানকার পরিস্থিতি, পিচ আমার অজানা নয়। আজ পিচ থেকেই বুঝতে পেরেছিলাম দু’-তিনটে উইকেট পাব। সেটাই হয়েছে। আমি খুশি। আমি স্রেফ স্টাম্প লক্ষ্য করে বল করে গিয়েছি। পিচে ঘূর্ণি ছিল। তাই কোন বল ঘুরবে সেটা বুঝতে পারছিলাম না। সব বল ঘোরেনি। তাই স্পিনের সঙ্গে গতি মিশিয়ে বৈচিত্র আনতে চেয়েছি বলে।”

এরপর ঘরের মাঠে সমর্থকদের সমর্থন নিয়ে জাড্ডু বলেন,”ওদের নিয়ে আর নতুন করে কী বলব? বরাবর ভারতের ম্যাচে ওরা সমর্থন জানাতে এগিয়ে এসেছে। আজও স্টেডিয়াম প্রায় ভর্তি। এবার আমাদের কাজ ম্যাচটা জিতে ওদের আনন্দ উপহার দেওয়া।”

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে প্রথমে ব‍্যাট করে ১৯৯ রান অজিদের, তিন উইকেট জাদেজার

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...