Friday, June 19, 2026

আপনার ক’টা বউ? সিবিআইয়ের প্রশ্নে সরস জবাব মদনের

Date:

Share post:

আপনার কটা বউ? রবিবার সকালে, আচমকা তাঁর ভবানীপুরের বাড়িতে তল্লাশিতে গিয়ে বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra) এই প্রশ্ন করেছেন CBI আধিকারিকরা। ৬ঘণ্টা তল্লাশির পরে বেলা তিনটে নাগাদ সিবিআই চলে যাওয়ার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মদন মিত্র। তাঁকে প্রশ্ন করা হয়, সিবিআই আধিকারিকরা আপনাকে কী জিজ্ঞাসা করল। উত্তরে কামারহাটির বিধায়কের সরস জবাব, জিজ্ঞাসা করল, আপনার কটা বউ!

উত্তরে কী বলেছেন মদন মিত্র (Madan Mitra)? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রসিক তৃণমূল বিধায়ক জানান, তিনি বলেছেন তাঁর অফিশিয়াল একজন স্ত্রী। তবে, তিনি রাস্তায় হাঁটলে ৫০জন গোপিনী পিছনে হাঁটে। একই সঙ্গে খোঁচা দিয়ে মদন বলেন, তাঁর বিরুদ্ধে কোনও 498-A হয়নি। আর তাঁর সব কিছুই ভার্চুয়াল।

৬ঘণ্টা সিবিআই তল্লাশির পরে বেরিয়েও চেনা চেহারায় ‘রঙিন’ মদন মিত্র। পরনে কালো পাঠান স্যুট। চোখে বাহারি সানগ্লাস। কথায়- “আমি মদন মিত্র” স্টাইল। কেন্দ্রীয় এজেন্টির হেনস্থা যে তাঁকে বিন্দুমাত্র চাপে ফেলতে পারেনি, তা মদনের বক্তব্যেই স্পষ্ট। বাড়ি থেকে বেরিয়ে সোজা রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ধর্নামঞ্চে যান কামারহাটির বিধায়ক।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...