Tuesday, June 16, 2026

চিনা দূতাবাসে হুড়মুড়িয়ে ঢুকল গাড়ি! গুলিবৃষ্টিতে মৃত ১, ভাইরাল ভিডিও

Date:

Share post:

চাঞ্চল্যকর ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে(America) অবস্থিত চিনা দূতাবাসের(China Ambassy)। হুড়মুড়িয়ে ঢুকে পড়ল এক অজ্ঞাতপরিচয় গাড়ি। নিরাপত্তারক্ষী গাড়িটি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর লবি ছাড়িয়ে চেয়ার, ডেস্কে ধাক্কা মেরে বেপরোয়াভাবে একেবারে অফিসের ভিতর ঢুকে পড়ে গাড়িটি। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে অফিস ছেড়ে বেরিয়ে পড়েন কর্মীরা। বাধ্য হয়ে গাড়িটিকে থামাতে গুলি চালায় নিরাপত্তারক্ষীরা(Security)। চাঞ্চল্যকর এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ৩টে নাগাদ সান ফ্রান্সিসকো শহরে অবস্থিত চিনা দূতাবাসে ঢুকে পড়ে একটি এসইউভি গাড়ি। অফিসের দরজায় ধাক্কা খেয়ে একেবারে ভিসা অফিসের ভিতর ঢুকে পড়ে গাড়িটি। সন্দেহবশত ওই দূতাবাসে কর্তব্যরত পুলিশকর্মী গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং গাড়ির চালক গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এদিকে, অফিসের ভিতর হঠাৎ করে গাড়ি ঢুকে পড়ার ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সকলে আতঙ্কে অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। যদিও কর্মীদের কেউ হতাহত হননি। তবে গাড়িটি কোথা থেকে এল, কী উদ্দেশ্যে এভাবে চিনা দূতাবাসের ভিতর ঢুকে এসেছিল, তা স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক। অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছে চিনা দূতাবাস। আইন অনুসারে গুরুত্ব সহকারে এই ঘটনার তদন্ত করার দাবি জানিয়েছে চিনা দূতাবাস।

Related articles

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...