Wednesday, May 27, 2026

হেমন্তের আভাসে বৃষ্টি অতীত! নীল দিগন্তে শুধুই শরতের মেঘ

Date:

Share post:

রাতের দিকে হালকা শীতের ঝলকানি মিলছে, যদিও সকাল হতে সে সব উধাও। বৃষ্টির পাকাপাকিভাবে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই ফিরেছে আর্দ্রতা জড়িত অস্বস্তি। রৌদ্রজ্জ্বল আকাশ জানিয়ে দিচ্ছে আপাতত বর্ষার মেঘলা আবহাওয়ার কোনও সম্ভাবনাই নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বুধবারের পর থেকে জলীয় বাষ্প অনেকটাই কমে যাবে। তবে মঙ্গলবার সকাল থেকে যেভাবে চওড়া রোদ উঠেছে তাতে ঘর্মাক্ত দক্ষিণ বঙ্গবাসী।

বিহার, ঝাড়খণ্ড থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। আপাতত পরিষ্কার আকাশ, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য এলাকা এবং জলপাইগুড়ি ও কোচবিহারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে কয়েক দিন রাতের দিকে হালকা হিমেল ভাব থাকলেও সোমবারে যথেষ্ট অস্বস্তির মধ্যেই রাত কাটাতে হয়েছে বাঙালিকে। তবে শরতের মেঘ যে পরিষ্কার দেখা যাচ্ছে তা নিশ্চিত করছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা। কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

Related articles

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা

বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta)। বুধবার, দুপুরে দক্ষিণ কলকাতার...

২২ জুন পেশ বাজেট, ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের আশায় রাজ্যবাসী

আগামী বিধানসভা অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট(State Budget)। ভোট থাকায় এবছর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল...

বড় বিপদের আশঙ্কা! লেকটাউন থেকে মেসির মূর্তি সরাতে তৎপর প্রশাসন

কলকাতায় যত কাণ্ড মেসি মূর্তি(Lionel Messi statue )ঘিরেই। কয়েকদিন আগেই যুবভারতীর সামনে থেকে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল, এবার...

আজ কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, ঝড়-বৃষ্টিতে সামান্য কমতে পারে তাপমাত্রা! 

তীব্র গরমের মাঝেই আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। সঙ্গে চলবে কালবৈশাখীও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...