Tuesday, June 23, 2026

সাতসকালে শু.টআউট, জনবহুল এলাকায় খু.ন সু.দের কারবারি

Date:

Share post:

আসানসোলের কুলটিতে (Kulti, Asansole) সুদের কারবারিকে গুলি করে খুন। চা খেতে যাওয়ার পথে বাড়ির সামনেই চিনাকুড়ি মোড়ের (Chinakuri Area) কাছে আচমকা হামলা। বাইকে চড়ে এসে সামনে থেকে পরপর ৬ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। মৃতের নাম শম্ভুনাথ পণ্ডিত, বয়স ৫৫। প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে আততায়ীর খোঁজ করছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, সকাল সোয়া ৭টা নাগাদ প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে যাচ্ছিলেন বছর পঞ্চাশের ওই সুদের কারবারি। অভিযোগ, বাইকে চড়ে এসে কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে কুলটি থানার পুলিশ।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...