Monday, April 6, 2026

৪০ জন শিশুকে গ.লা কে.টে হামাস জ.ঙ্গিরা খু.ন করেছে,দাবি বাইডেনের

Date:

Share post:

রকেট হানা এবং প্যারাগ্লাইডারে চড়ে ইজরায়েল ভূখণ্ডে হামলার পাশাপাশি গাজা সীমান্তে ইজরায়েলের তৈরি ইস্পাতের ‘দি গ্রেট স্মার্ট ফেন্স’ ভেঙে অনুপ্রবেশ করেছিল হামাস বাহিনী। প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইজরায়েলি শিশুদের খুনের অভিযোগ তুললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘গোয়েন্দা সূত্রে আমরা সুনির্দিষ্ট খবর পেয়েছি, অন্তত ৪০ জন শিশুকে গলা কেটে হামাস জঙ্গিরা খুন করেছে।’’ শিশুহত্যার ‘সচিত্র প্রমাণ’ আমেরিকার হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি। বাইডেন বলেন, ‘‘আমাদের শিশুদের জঙ্গিরা গলা কেটে খুন করেছে, এমন ছবি দেখতে হবে বলে সত্যিই কখনও ভাবিনি।’’

এদিকে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হামলার তিন দিন আগেই ইজরায়েলকে এ ব্যাপারে সতর্ক করেছিল মিসর। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল এ কথা জানিয়েছেন।তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ-সংক্রান্ত প্রতিবেদনগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন।হামাসের হামলার পর থেকেই ইজরায়েলের গোয়েন্দাদের ব্যর্থতার বিষয়টি ব্যাপকভাবে আলোচনা চলছে।

মিশরের এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহে কায়রোর পক্ষ থেকে একাধিকবার ইজরায়েলকে সতর্ক করে বলা হয়েছিল যে গাজা থেকে ‘বড় কিছু’ ঘটানোর পরিকল্পনা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইজরায়েলি কর্মকর্তারা গাজার হুমকিকে খাটো করে দেখেছেন।তবে এর প্রতিক্রিয়ায় ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সতর্কবার্তা পায়নি। এ ব্যাপারে প্রকাশিত খবর ‘সম্পূর্ণ ভুয়ো’।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...