Tuesday, March 24, 2026

হিমালয়ের কোলে রশ্মিকাকে বিয়ে রণবীরের! চুমু দেখে চ.টলেন আলিয়া?

Date:

Share post:

রনবীর সিং আর আলিয়া ভাট (Ranveer Singh and Alia Bhatt)চুটিয়ে প্রেম করলেন করণ জোহরের সিনেমায়। রকি আর রানি হিসেবে দুজনের কেমিস্ট্রি মন ছুয়ে গেছে দর্শকের। উন্মত্ত যৌনতায় প্রেমের আলিঙ্গন করতে দেখা গেছে দুজনকে। এবার সেই পথে হাঁটলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। ঋষিপুত্র এখন আলিয়ার স্বামী। অথচ হিমালয়ের কোলে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকাকে নিয়ে গেলেন বিয়ের জন্য। ব্যাক টু ব্যাক চুমু দেখে আপ্লুত নেটিজেনরা। একটু হলেও কি চটলেন আলিয়া (Alia Bhatt)?

রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমাল’ (Animal)খুব শীঘ্রই মুক্তি পাবে। এই ছবির টিজার দেখে উত্তেজনায় টগবগ করে ফুটছেন RK অনুরাগীরা। এবার প্রকাশ্যে এল প্রথম গান। সেখানেই খালি গায়ে চূড়ান্ত রোমান্টিক রণবীর। সদ্য দু’বছর হয়েছে আলিয়ার সঙ্গে সংসার পেতে খানিক থিতু হয়েছেন অভিনেতা । এখন তিনি এক কন্যা সন্তানের বাবা। আগের অনেক বদলে গেছেন রণবীর। কিন্তু এ কী কাণ্ড? রশ্মিকা-রণবীর বার কয়েক এক অপরের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন। কী ভাবছেন আলিয়া? বুধবার মুক্তি পেয়েছে ‘অ্যানিমাল’ ছবির সেই গান ‘ম্যায় হু’। প্রথম গানেই হইচই ফেলে দিয়েছেন রশ্মিকা-রণবীর।স্বামীকে অন্য অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে কী প্রতিক্রিয়া দিলেন রণবীর পত্নী? দৃশ্য বলছে মাঝ আকাশে উড়ছে বিমান, তার মাঝেই নিবিড় চুম্বন। গান প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রেন্ডিং ইউটিউবে। স্বামীর আগামী ছবির প্রথম গান দেখে উচ্ছ্বসিত আলিয়া। নিজের সমাজমাধ্যমের পাতায় ‘ম্যায় হুঁ’ গানটি শেয়ার করে লেখেন, ‘‘লুপে শুনছি গানটা।’’ সঙ্গে হৃদয়ের ইমোজি জুড়তেও ভোলেননি তিনি। ।

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...