Monday, April 6, 2026

আফগানদের বিরুদ্ধে জয় পেয়েই পাকিস্তান ম‍্যাচ নিয়ে পরিকল্পনা শুরু রোহিতের

Date:

Share post:

বুধবার বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন ম্যাচে জয়ের পর হেলায় উড়িয়ে দেন আফগানিস্তানকেও। বিশ্বকাপ এই ভাবেই শুরু করেছে ভারতীয় দল। এবার সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই ম‍্যাচ ঘিরে মানুষের উন্মাদনা তুঙ্গে। যদিও এই ম‍্যাচ নিয়ে বাড়তি চাপ নিতে নারাজ ভারত অধিনায়ক রোহিত শর্মা। বুধবার আফগানিস্তানকে হেলায় উড়িয়ে এমনটাই জানালেন হিটম‍্যাট।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,”আফগানিস্তান ম্যাচে যেমন প্রস্তুতি নিয়েছিলাম, পাকিস্তান ম্যাচেও সেটাই নেব। আলাদা করে দেখার কিছু নেই। মাঠের বাইরের বিষয় নিয়ে ভাবতে রাজি নই আমরা। পিচ এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই অনুযায়ী প্রথম একাদশ ঠিক করব। বিশ্বকাপের বাকি ম্যাচের মতোই দেখব পাকিস্তান ম্যাচকে।” দুই দলই শুরটা ভালো করেছে। ভারত-পাক দুজনেই প্রথম দুটি ম‍্যাচ জিতে রয়েছে। তাই লড়াই যে সমানে সমানে হবে, সে বিষয়ে সন্দেহ নেই সমর্থকদের।

এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে ভারত অধিনায়ক বলে,”এই জয় বেশ আনন্দের। সব থেকে ভাল হচ্ছে জয়ের ধারা বজায় রাখা। বিশ্বকাপের ম্যাচে চাপ থাকবে। সেই চাপ আমরা সামলাতে পারছি। বিভিন্ন ধরনের ক্রিকেটার রয়েছে আমাদের। তাই দলের সকলে খুব স্বচ্ছন্দ ভাবে খেলতে পারছে।”

আরও পড়ুন:বিরাট-নবীন ঝামেলা উধাও, ভারত-আফগান ম‍্যাচে সৌজন্যতা, কোহলির প্রশংসায় নবীন

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...