Sunday, April 5, 2026

না.মাজ চলাকালীন ভয়া.বহ বি.স্ফোরণ আফগানিস্তানে, বহু মৃ.ত্যুর আ.শঙ্কা

Date:

Share post:

নামাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের এক মসজিদ। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর আফগানিস্তানের বাঘলান প্রদেশের রাজধানী পোল-ই-খোমরিতে শিয়া সম্প্রদায়ের মসজিদে। ঘটনার জেরে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। আফগানিস্তানের তালিবান সরকার এই বিস্ফোরণের খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে।

জানা গিয়েছে, জুম্মার নামাজ উপলক্ষে এদিন প্রচুর মানুষের ভিড় হয়েছিল মসজিদে। নামাজ চলাকালীন হঠাৎ বড়সড়ো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।বিস্ফোরণের জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এপ্রসঙ্গে তালিবান প্রশাসনের মুখপাত্র বিলাল করিমি জানিয়েছেন, ”আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত এই দুর্ঘটনা নিয়ে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য নেই।” তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের পর বহু মৃত ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের এলাকা থেকে অন্যত্র সরিয়ে দিয়েছে।

আরও পড়ুন- ফের দিল্লি হাইকোর্টে জা.মিনের আর্জি সুকন্যার

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...