Friday, June 26, 2026

ফের দিল্লি হাইকোর্টে জা.মিনের আর্জি সুকন্যার

Date:

Share post:

ফের দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) হিসাবরক্ষক মণীশ কোঠারির (Manish Kothari) জামিনকে উল্লেখ করে এদিন সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের পক্ষে জোরাল যুক্তি তুলে ধরলেন সুকন্যার আইনজীবী। যদিও সুকন্যার জামিনের তীব্র বিরোধীতা করে ইডি।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) হিসাবরক্ষক মণীশ কোঠারি (Manish Kothari)। মণীশ কোঠারির (Manish Kothari) বিরুদ্ধে বিশেষ কোনও প্রমাণ না মেলায় তাঁর জামিন মঞ্জুর আদালত। তবে তদন্তের প্রয়োজনে আবার জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। শুক্রবার এই মামলায় এই প্রসঙ্গ তুলে সুকন্যার আইনজীবী দিল্লি হাইকোর্টে বলেন, মণীশ কোঠারি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সুকন্যার তুলনায় তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। অথচ তিনি জামিন পেয়েছেন। অথচ সিবিআই সুকন্যাকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেনি, তবু ইডির হাতে গ্রেফতার হতে হয়েছে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, সেই সংস্থাগুলি পরিচালনা করতেন তাঁর বাবা। তাঁর বাবাও জেলে রয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি হবে ২০ অক্টোবর।

আরও পড়ুন- আগামিকাল ভারত-পাক মহারণ, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামার আগে কী বললেন বাবর আজম?

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...