Sunday, April 5, 2026

পুজোর আগেই ফের ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড কলকাতায়! পু.ড়ে ছাই একাধিক বাড়ি

Date:

Share post:

পুজোর (Durga Puja) আগেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire) কলকাতায় (Kolkata)। বৃহস্পতিবার মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ঝলসে গেল একের পর এক বাড়ি। জোড়াবাগান (Jorabagan) থানার নিমতলা ঘাট এলাকার কাঠগোলা স্ট্রিটের ঘটনা। এলাকার বাসিন্দারা তখন ঘুমে আচ্ছন্ন। আচমকাই আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন স্থানীয়রা। এদিন আগুন লাগার বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলে (Fire Brigade)। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ১০টি ইঞ্জিন। তবে তার আগেই ভস্মীভূত হয়ে যায় কমপক্ষে আটটি বাড়ি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে কাঠগোলা এলাকার একটি বাড়িতে প্রথমে আগুন লাগে। বাড়িটির নীচে একটি কাঠের দোকান ও একটি চায়ের দোকান ছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পরে আশপাশের বাড়িগুলিতে। স্থানীয়দের মতে, দমকল ঠিক সময়ে এসে তৎপর না হলে আরও কিছু বাড়িতে আগুন লেগে যেতে পারত। তবে দুর্ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি বলে খবর। তবে পুজোর এভাবে বাড়ি ভস্মীভূত হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাঁরা।

এদিকে মধ্যরাতেই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ২২ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি মীরা হাজরা। তাঁর মতে, কাঠগোলা রয়েছে বলেই আগুন লাগার সম্ভাবনা বেশি থাকে এই এলাকায়। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে দমকলের তরফে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

 

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...