Thursday, March 26, 2026

নিয়োগ মামলার ত.দন্তে পার্থকে জেলে গিয়ে ফের জেরা করল সিবিআই

Date:

Share post:

নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করল সিবিআই। শুক্রবার প্রেসিডেন্সি গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় ৩ ঘণ্টা জেরা করেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। সিবিআই সূত্রের খবর, তদন্তে উঠে আসা নতুন তথ্যে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য জানতে এদিন জেলে গিয়েছিলেন তাঁরা।

গত বুধবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরার আবেদন জানিয়েছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেন সিবিআই আদালতের নবনিযুক্ত বিচারক। এর পর শুক্রবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌঁছন সিবিআইয়ের ২ গোয়েন্দা। প্রায় ৩ ঘণ্টা পার্থবাবুকে জেরা করেন তাঁরা।

সিবিআই সূত্রে খবর, তদন্তে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। খোঁজ পাওয়া গিয়েছে বেশ কিছু নতুন সম্পত্তির। সেব্যাপারে পার্থ চট্টোপাধ্যায়কে নানা প্রশ্ন করেন তাঁরা। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, অবসরের বয়স বৃদ্ধি নিয়েও দুর্নীতির সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। সেব্যাপারেও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা।

২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তার পর থেকে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। সম্প্রতি জেল কর্তৃপক্ষের কাছে সর্বক্ষণের সহায়ক চেয়ে আবেদন করেছিলেন পার্থবাবু। কিন্তু পার্থবাবুর স্বাস্থ্যপরীক্ষার পর সেই আবেদন খারিজ করেছে জেল কর্তৃপক্ষ। পার্থ চট্টোপাধ্যায়কে ২৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

 

Related articles

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি নতুন প্রতিভা তুলে আনতে এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি...

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের...

কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রহসন: পথে নেমে প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে ধোঁয়াশার শেষ নেই। পরিশেষে হয়রান...

রামনবমী ঘিরে কড়া নিরাপত্তা, উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে

রামনবমীকে সামনে রেখে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করল রাজ্য প্রশাসন। বুধবার বিকেলের ওই বৈঠকে...