Friday, April 3, 2026

মহালয়ার সকালে তর্পনের ভিড়, ঘাটে ঘাটে ক.ড়া নিরাপত্তা

Date:

Share post:

পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের (Debipakkha) সূচনা। আজ মহালয়ায় (Mahalaya ) সকাল থেকেই ঘাটে ঘাটে তর্পণের ভিড়। যুগ যুগ ধরে হিন্দু শাস্ত্রে এই প্রথা চলে আসছে। একদিকে শাস্ত্রের মাহাত্ম্য অন্যদিকে পুজোর আমেজ। সকাল থেকেই শাড়ি আর পাঞ্জাবি পরা তরুণী- তরুণের ভিড় বিভিন্ন গঙ্গার ঘাটে। কোথাও চলছে ফটোসেশন আবার কোথাও চলছে ছবি আঁকা। ঢাকে কাঠি পড়ে গেছে, আজই দেবীর চক্ষুদান।শাস্ত্রমতে এই দিন পিতৃপুরুষকে জল দান করা হয়। তৃপ্ত হন প্রয়াত প্রিয়জন। শান্তি পায় তাঁদের পরলোকগত আত্মা। প্রেতলোকের কষ্ট ত্যাগ করে যেন স্বর্গলোক লাভ করেন প্রয়াত পূর্বপুরুষ। এই ইচ্ছা নিয়ে তাঁদের আত্মার উদ্দেশে জলদান। একদিকে তৃপ্তিদান অন্যদিকে তৃপ্তিলাভ, এই দুই নিয়েই তর্পণ।

শাস্ত্রমতে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের (DurgaPuja 2023) সন্ধিক্ষণ হল মহালয়া (Mahalaya)। এটি আসলে অমাবস্যা তিথি। এই মহালগ্নে উত্তরপুরুষের হাত থেকে জল গ্রহণ করে পূর্বপূরুষ তৃপ্ত হন। কুশ ও কালো তিল ব্যবহার করা হয় তর্পণে। অনেক জায়গায় যব উপচার হিসেবে রাখা হয়। হিন্দু শাস্ত্রে তর্পণের ভাগ রয়েছে। যেমন, দেবতর্পণ, মনুষ্যতর্পণ, ঋষিতর্পণ, দিব্যপিতৃতর্পণ, যমতর্পণ, ভীষ্মতর্পণ, পিতৃতর্পণ। যদি কেউ সম্পূর্ণ তর্পণে অক্ষম হন, তাহলে তিনি রাম-তর্পণ করতে পারেন। প্রচলিত বিশ্বাস ১৪ বছরের বনবাসে থাকাকালীন রামচন্দ্র এই তর্পণ করেছিলেন।

আজ সকাল থেকেই বিভিন্ন গঙ্গার ঘাটে (Ganga Ghat)আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য সরকারের (Government of West Bengal) তরফে যে সমস্ত ঘাটে তর্পণ হবে সর্বত্রই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জলেও পুলিশের বিশেষ আধিকারিকরা থাকছেন সঙ্গে বিপর্যয় মোকাবেলা টিমও প্রস্তুত রয়েছে। কেউ যাতে গঙ্গার (Ganga) গভীরে না পৌঁছে যায় সেদিকে নজর রাখছেন রিভারপুলিশের আধিকারিকরা। কলকাতা, হাওড়া হুগলি সহ পার্শ্ববর্তী সব জেলাতেই আজ সকাল থেকে তর্পনের উদ্দেশ্যে ভিড় জমিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...