Tuesday, June 23, 2026

মহালয়ার আগের রাতে শহরের রাজপথে মেয়র! খতিয়ে দেখলেন একাধিক রাস্তার হাল হকিকত  

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই রাজ্যবাসী মেতে উঠবেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। তার আগেই শহরের রাস্তার হাল কেমন তা খতিয়ে দেখতেই কলকাতা পরিদর্শনে বেরলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor FIrhad Hakim)। দিন কয়েক আগেই টক টু মেয়র অনুষ্ঠানে মেয়রের কাছে শহরের একাধিক রাস্তার খারাপ অবস্থার কথা কানে আসে মেয়রের। আর তারপরই রাস্তা যাতে দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ। পুজোতে (Durga Pujo) যাতে সাধারণ মানুষের কোনওরকম সমস্যায় পড়তে না হয়, সেকারণেই মহালয়ার (Mahalaya) মধ্যে রাস্তা মেরামতির কাজ শেষের নির্দেশ দেন মেয়র। তবে শুধু নির্দেশ দিয়েই থেমে থাকেননি মেয়র। মহালয়ার আগের দিন রাতেই শহরের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করেন ফিরহাদ। শুক্রবার রাতে শহরের উত্তর থেকে দক্ষিণ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়ালেন মেয়র।

এদিন রাতে মেয়র সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে প্রথমে পৌঁছে যান শ্যামবাজার। তারপর একে একে উল্টোডাঙ্গা, বেলেঘাটা, শিয়ালদহ হয়ে পার্ক স্ট্রিট, বালিগঞ্জ, গড়িয়াহাট মোড়, গোলপার্কের মতো ব্যস্ততম রাস্তা পরিদর্শন করেন তিনি। তবে এখানেই ক্ষান্ত হননি মেয়র। এরপর গোলপার্ক হয়ে মেয়র সোজা পৌঁছে যান টালিগঞ্জ, নিউ আলিপুর, বেহালা ও জোকার রাস্তা পরিদর্শন করেন তিনি। তবে এদিন মেয়রের সঙ্গে কলকাতার একাধিক রাস্তা পরিদর্শন করেন কলকাতা পুরসভার একাধিক বিভাগের আধিকারিকরা। ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারও। এদিন রাস্তার পাশাপাশি আলো, নিকাশি ব্যবস্থা ও জলের সরবরাহ ঠিকঠাক হচ্ছে কি না তা খতিয়ে দেখেন মেয়র।

তবে এদিন শিয়ালদহ উড়ালপুলের উপর খানা-খন্দে ভরা ট্রাম লাইন দেখে কিছুটা হতাশ হন মেয়র। এরপরই রাস্তার ওই বেহাল অংশ ঢালাই করে মেরামতের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

 

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...