Monday, April 6, 2026

হা.মাসের ‘নুখবা’ বাহিনীর শীর্ষ ক.মান্ডার ইজরায়েলি হা.নায় হ.ত

Date:

Share post:

গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে, এমন ঘোষণা আগেই করেছিল ইজরায়েল। সার্বিকভাবে হামলা তো আছেই, তার পাশাপাশি আঞ্চলিকভাবে গাজায় তল্লাশি অভিযান চালাচ্ছে তাদের সেনারা। তারমধ্যেই এবার গাজায় ইজরায়েল বায়ুসেনা হামলা করে। তাতেই নিকেশ হয় হামাসের এলিট বাহিনী নুখবার শীর্ষ কমান্ডার বিলাল আল কেদরা।

জানা গিয়েছে, দক্ষিণ গাজায় এয়ারস্ট্রাইক করে ইজরায়েল। সেখানেই লুকিয়ে ছিল বিলাল। হামলার অভিঘাতে মৃত্যু হয়েছে তার এমনই জানিয়েছে আইডিএফ। ইজরায়েল সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, শনিবার এই হামলার ঘটনা ঘটেছে। এয়ার ফোর্সের ফাইটার জেট গাজার ওই বিশেষ জায়গায় চক্কর চালাচ্ছিল। আকাশ থেকেই বোমা ছোড়া হয়। আর তাতেই হামাসের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রাণ হারায় বিলাল।
বিলাল এর আগে ইজরায়েল সেনার হাতে ধরা পড়েছিল। ২০০৫ সালে ইজরায়েলিদের অপহরণ ও খুন করার অভিযোগে ধরা হয়েছিল। তবে পরে অবশ্য মুক্তি পায়। সেই বিলালকে নিকেশ করল এবার আইডিএফ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...