Monday, April 6, 2026

এখন থেকে ”উত্তরণ’! ‘বস্তি’ নামে প্রবল আপত্তি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বস্তি নামে প্রবল আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিলোত্তমার বুকে বস্তি বলে আর যেন কোনও শব্দ না থাকে। মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকে এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার তৃতীয়ায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধনের মধ্যেই বস্তির পরিবর্তে নতুন নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এখন থেকে ‘বস্তি’ নয়, ‘উত্তরণ’!

আলিপুরের আমরা সকল পল্লি সমিতির ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুজোর উদ্বোধনের ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই বস্তিটা চেতলার মধ্যে অনেক বড় লিড দেয়। এরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু জানেন না।” মুখ্যমন্ত্রী তখনই জানতে চান, এলাকার মানুষ ঠিকা-স্বত্ব পেয়েছেন কি না। মেয়র জানান, সকলেই পেয়েছেন। তখন মুখ্যমন্ত্রী বলেন, “ঠিকা-স্বত্ব পেয়ে গেলে তো নিজেদের জায়গা। এটাকে আর বস্তি বলবে না। এটা আমার মাটির কুটির, আমার ভালবাসার জায়গা, মায়ের আঁচল। বস্তি বলে কিছু হয় না। বস্তি কথাটা তুলে দাও।”

মুখ্যমন্ত্রীর পরামর্শ, বস্তি শব্দটির পরিবর্তে ‘উত্তরণ’ শব্দটি ব্যবহার করা হোক। তাঁর প্রস্তাব, এগুলিকে যেন উত্তরণ-১, উত্তরণ-২, উত্তরণ-৩, এভাবে নামকরণ করা হয়। মুখ্যমন্ত্রী নির্দেশ পেয়ে মেয়র জানান, পুরসভায় তিনি শব্দটি ঠিক করে নেবেন।

আরও পড়ুন:উৎসবের মরশুমে রেশনে ভর্তুকিতে মিলবে ময়দা-চিনি! কারা পাবেন? জেনে নিন

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...