Saturday, March 28, 2026

নাড়ুবাড়ির নাড়ু মিস্! ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধনে আফসোস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতার পুজোমণ্ডপে গিয়েই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু পায়ে চোটের কারণে চিকিৎসকের পরামর্শে আপাতত বাড়িতে থাকতে হচ্ছে তাঁকে। তবে, ভার্চুয়াল মাধ্যমে প্রতিদিন বিভিন্ন দুর্গাপুজোর (DurgaPujo) উদ্বোধন করেন মমতা। তবে, তাঁর আপসোস নিজে গিয়ে ‘নাড়ুবাড়ির’ নাড়ু খেতে পারলেন না। তবে, সেই নাড়ু তাঁকে পাঠিয়ে দেবেন বলে জানান উদ্যোক্তরা।

চেতলার বিভিন্ন পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। জানান, এ বছর পায়ে চোটের কারণে সশরীরে কোথাও যেতে পারছেন না। তবে আশ্বাস দিলেন, ২৭ অক্টোবর পুজো কার্নিভালের দিন দেখা হবে সবার সঙ্গে। তাঁর কথায়, সবাইকে খুব মিস করছি। ২৭ তারিখ পুজোর কার্নিভালে যাব। সেখানেই সবার সঙ্গে দেখা হবে। তাঁকে চা খাওয়াতে না পারায় দুঃখিত পুজো উদ্যোক্তারাও।

চেতলার বিভিন্ন পুজোয় থাকে রঙের বৈচিত্র্য। সেই কথা বিশেষ ভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে খুঁটিয়ে দেখেন মণ্ডপ থেকে প্রতিমা। বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের সাবেকি প্রতিমা দেখে মুগ্ধ মমতা। প্রতি মণ্ডপেই মন্ত্রোচ্চারণ করেন তিনি।

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...