Wednesday, March 25, 2026

পাড়ার পুজোয় পরিবেশ র*ক্ষার বিশেষ বার্তা মহারাজের!

Date:

Share post:

পুজো উদ্বোধনে মেতে উঠেছে কলকাতা সহ বঙ্গ। মহালয়ার (Mahalaya) পর থেকেই ঠাকুর দেখার ঢল নেমেছে রাস্তায়। কলকাতার সব বড় বড় পুজোর উদ্বোধন প্রায় শেষের পথে, এদিন নিজের পাড়ার পুজোর উদ্বোধনে দেখা গেল সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Saurav Ganguly)। বড়িশা প্লেয়ার্স কর্নারের (Barisha Players Corner Durga Puja)পুজোমণ্ডপ উদ্বোধন করলেন মহারাজ। সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল পুজো। পায়ে পায়ে এবার একান্ন। কিংবদন্তি ক্রিকেটারের বাড়ির গা ঘেঁষে গড়ে উঠেছে কাঠের ওপর রং-তুলির টানে এক আশ্চর্য মিনার। সেখানেই কালারফুল মেজাজে সৌরভ ও ডোনা (Saurav & Dona Ganguly)।

যত সময় যাচ্ছে ততই কলকাতার পুজোয় বাড়ছে অভিনবত্বের চমক। নতুন নতুন থিমের আবিষ্কার হচ্ছে। পাশাপাশি চিরাচরিত সমস্যাগুলোকেও তুলে ধরার চেষ্টা চলছে। তেমনই এক ইস্যু হল বিশ্ব উষ্ণায়নের রক্তচক্ষু। যেভাবে সবুজকে ধ্বংস করছে মানুষ তাতে বিপদ বাড়ছে। তাই সৌরভের পাড়ার পুজোয় পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়েছে। বড়িশা প্লেয়ার্স কর্নারের এবারের দুর্গাপুজোয় মণ্ডপ নির্মাণ করেছেন সন্দীপ মুখোপাধ্যায়, প্রতিমাশিল্পী উৎপল ঘোষ। এবারের বিষয়ভাবনা ‘বোধ’। মণ্ডপের বিশেষ আকর্ষণ মধুবনী চিত্রপট। এদিন পুজো উদ্বোধনে এসে সকলের হাতে চারাগাছ তুলে দিলেন দাদা। সঙ্গে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও হাজির ছিলেন।সৌরভের পরনে ছিল হাল্কা সবুজ রংয়ের ফুলশার্ট আর কালো ট্রাউজার্স, ডোনা পরেছিলেন কালো শাড়ি।

Related articles

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের...

কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রহসন: পথে নেমে প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে ধোঁয়াশার শেষ নেই। পরিশেষে হয়রান...

রামনবমী ঘিরে কড়া নিরাপত্তা, উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে

রামনবমীকে সামনে রেখে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করল রাজ্য প্রশাসন। বুধবার বিকেলের ওই বৈঠকে...

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...