Saturday, April 4, 2026

বিশ্বকাপে কিউয়িদের শা.সন! আফগানিস্তানকে ১৪৯ রানে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড

Date:

Share post:

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমক দিলেও গতবারের রানার্স নিউজিল্যান্ডের সঙ্গে পেরে উঠল না আফগানিস্তান। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কিউয়িদের কাছে ১৪৯ রানের বিরাট ব্যবধানে হার আফগানদের। রহমানুল্লাহ গুরবাজরা এদিন ব্যাট হাতে ব্যর্থ। চিপকের উইকেটেও ইংল্যান্ড-বধের নায়ক রশিদ খান, মুজিব উর রহমানদের স্পিন নিউজিল্যান্ড ব্যাটারদের কাবু করতে পারেনি। বিশ্বকাপে টানা চতুর্থ জয়ে খেতাবি দৌড়ে ছুটছে নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে ফের শীর্ষে টম লাথামরা।

বুধবার টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল আফগানিস্তান। অধিনায়ক লাথাম (৬৮), উইল ইয়ং (৫৪) ও গ্লেন ফিলিপসের (৭১) অর্ধশতরানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৮ রান করে কিউয়ি ব্রিগেড। ইয়ং, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেলদের হারিয়ে একটা সময় চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে ফিলিপস, লাথাম ও মার্ক চ্যাপম্যানের (অপরাজিত ২৫) মরিয়া লড়াই কিউয়িদের তিনশোর কাছাকাছি স্কোরে পৌঁছে দেয়।

জবাবে আফগানিস্তান শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরিরা শুরুতেই ধাক্কা দেন আফগান টপ অর্ডারে। বাকি কাজটা সারেন মিচেল স্যান্টনার, লকি ফার্গুসনরা। মাত্র ৩৪.৪ ওভারেই আফগানিস্তান গুটিয়ে যায় ১৩৯ রানে। রহমত শাহ দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন। কিউয়িদের হয়ে স্যান্টনার ও ফার্গুসন নেন ৩টি করে উইকেট। বোল্টের ঝুলিতে ২ উইকেট। দুর্দান্ত ক্যাচ নিয়ে এবং অনবদ্য বোলিং করে ম্যাচে নজর কাড়েন স্যান্টনার। তবে চাপের মুখে ৭১ রান করা ফিলিপসই ম্যাচের সেরা।

আরও পড়ুন- পাট চাষীদের এমএসপি পাওয়া নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ রাজ্যের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...