Sunday, May 17, 2026

১০২টি পুজো কমিটিকে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’: ঘোষণা ইন্দ্রনীলের

Date:

Share post:

পুজো কমিটিগুলিকে উৎসাহিত করতে ২০১৩ থেকে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ চালু করেছে রাজ্য সরকার। বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পুরস্কার চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ১০২টি পুজো কমিটিকে এই পুরস্কার দিয়েছে। বৃহস্পতিবার, অবনীন্দ্র সভাঘরে এবারের সম্মান ঘোষণা করেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)।

এবছর পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা, বিভিন্ন রাজ্য এবং দেশ-বিদেশে অন-লাইনের মাধ্যমে পুজো কমিটিগুলির থেকে আবেদনপত্র চাওয়া হয়েছিল। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার পুজোগুলির মধ্যে সেরার সেরা, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাবেকি পুজো, সেরা পরিবেশবান্ধব, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার ও সেরা থিম সং বিভাগে ‘বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৩’ প্রদান করা হচ্ছে।

এবার ৩৭টি পুজো কমিটি সেরার সেরা, ৫টি সেরা মণ্ডপ, ৫টি সেরা প্রতিমা, ২টি সেরা সাবেকি পুজো, ১৩টি সেরা পরিবেশবান্ধব, ১৮টি সেরা ভাবনা, ২০টি বিশেষ পুরস্কার ও ১টি সেরা থিম সং সম্মানিত হচ্ছে। মোট ১০৪টি পুরস্কার দেওয়া হচ্ছে ১০২ পুজো কমিটিকে। কলকাতা ছাড়া বাকি ২২টি জেলার পুজো কমিটিকে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা- বিভাগে ‘বিশ্ববাংলা শারদ সম্মান- ২০২৩’ দেওয়া হচ্ছে।

 

*একনজরে যে যে পুজো কমিটি পুরস্কৃত হল-*


২৭ অক্টোবর রেড রোডে ‘দুর্গাপুজো কার্নিভ্যাল’ অনুষ্ঠিত হবে। এই কার্নিভ্যালে প্রায় ১০০টি পুজো কমিটি অংশগ্রহণ করবে বলে জানান ইন্দ্রনীল সেন (Indranil Sen)।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...