Saturday, April 4, 2026

দেবীপক্ষে শহরের বুকে নৃ.শংস কাণ্ড, চরম পরিণতি বউবাজারের গৃহবধূর!

Date:

Share post:

মণ্ডপে মণ্ডপে মাতৃমূর্তি দেখার জন্য ভিড় উপচে পড়ছে। দেবীপক্ষে নারী শক্তির জয়গান সর্বত্র। আর এই লগ্নেই স্বামীর হাতে নৃশংস পরিণতির শিকার বউবাজারের এক গৃহবধূ (House Wife Murder), নাম দীপ্তিশুক্লা তিওয়ারি (Diptishukla Tiwari)।তাঁকে নৃশংসভাবে খুনের পর দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক স্বামী (Husband)।

তৃতীয়ার সন্ধ্যায় যখন শহরজুড়ে পুজোর আলো ঝলমল করছে, তখন ২৪ নম্বর যদুনাথ ডে রোডের ফ্ল্যাটে গৃহবধূর জীবনে নেমে এল চির অন্ধকার। স্থানীয়রা বলছেন প্রথমে জানা যায় বাড়িতে আগুন লেগেছে। খবর যায় পুলিশে। বউবাজার থানার পুলিশ (Bowbazar Police Station) ঘটনাস্থলে গেলে তাঁদের হয়, গৃহবধূ আত্মহত্যা করেছেন। এরপরই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। রিপোর্ট আসতেই জানা যায় আসল সত্যি। ভারী কোনও বস্তু দিয়ে ওই মহিলাকে মাথায় ও শরীরে আঘাত করে খুন করা হয় এবং তারপর প্রমাণ লোপাট করতে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় মৃতার স্বামী শিক্ষক সূর্যকান্ত তিওয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...