Wednesday, June 24, 2026

প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরোলেন পর্ষদ সভাপতি

Date:

Share post:

নিয়োগ মামলায় প্রায় ৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হল প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পালকে (Goutam Paul) । গতকাল অর্থাৎ বুধবার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) সিবিআইকে (CBI)নির্দেশ দেন গৌতম পালকে নিজাম পালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সন্ধে ছটার মধ্যে পর্ষদ সভাপতিকে কেন্দ্রীয় এজেন্সির দফতরে হাজির হতে হবে বলেও জানান তিনি। নির্ধারিত সময়ের আগেই সিবিআই অফিসে পৌঁছে যান পর্ষদ সভাপতি গৌতম পাল (Goutam Paul)। প্রায় ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাত ১০:৫০ মিনিট নাগাদ তিনি নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসেন।

সিবিআই অফিস থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “কলকাতা হাইকোর্ট আমাকে সিবিআই অফিসে আসতে বলেছিল, আমি এসেছি। যা জানতে চাওয়া হয়েছিল সেগুলো জানিয়েছি।” গতকাল মুখবন্ধ খামে OMR শিট নষ্ট সংক্রান্ত মামলার একটি রিপোর্ট আদালতে জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রিপোর্টের দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন বারবার তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করছে পর্ষদ! তদন্ত প্রক্রিয়া বন্ধ করতে চেয়ে বারবার সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। এরপরই আদালতের নির্দেশ মতো পর্ষদ সভাপতিকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...