Saturday, April 4, 2026

এবার কল্যাণীতে সোনার দোকানে দুঃসা.হসিক ডা.কাতি! লু.ট নগদ সাড়ে ৩ লক্ষ ও প্রচুর গয়না

Date:

Share post:

রানাঘাটের পর এবার কল্যাণী। পুজোর সপ্তমীতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল কল্যাণীর একটি সোনার দোকানে। সোনার দোকানের নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে তালা ভেঙে দেদারে লুটপাট চালাল ডাকাতরা। দুই নিরাপত্তারক্ষীর মাথায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে, দড়ি দিয়ে বেঁধে ডাকাতি। নগদ সাড়ে তিন লক্ষ টাকা-সহ সোনা ও রুপোর গয়না লুট।

জানা গিয়েছে শনিবার ভোরে কল্যাণীর তিন নম্বর ওয়ার্ডের কাঁঠালতলা বাজার এলাকায় একটি সোনার দোকানে সশস্ত্র অবস্থায় হানা দেয় আটজন দুষ্কৃতী। প্রথমেই সোনার দোকানের চার নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে প্রত্যেকের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় দুষ্কৃতীরা। এরপর গ্যাস কাটার দিয়ে দোকানের গ্রিল ও দরজা কেটে দোকানের ভিতরে যায় দুষ্কৃতীরা। দোকানে ঢুকে একই কায়দায় ভেঙে ফেলে ভল্টের লকার। সেখানে থাকা নগদ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা এবং কয়েক লক্ষ টাকার সোনার এবং রুপোর গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যানী থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দোকানের নিরাপত্তারক্ষীদের।

আরও পড়ুন- রাজ্যের উদ্যোগে নীল-সাদা বাস ঘুরিয়ে দেখাচ্ছে পুজো

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...