Monday, April 6, 2026

উৎসবের আমেজে জোড়া ঘূর্ণিঝড়ের আশ.ঙ্কা, ফুঁ.সছে দুই সাগর

Date:

Share post:

রবিবাসরীয় সন্ধ্যায় ধর্মশালার মাঠে চেজমাস্টার কোহলির (Virat Kohli) অনবদ্য ইনিংসে চোখ ছিল ঠিকই, কিন্তু ঝলমলে তিলোত্তমার আকর্ষণে বাড়ি ছেড়ে মন্ডপের পথে আজ সব বাঙালি। উৎসবের মেজাজ আজ মধ্য গগনে। রাত পোহালেই নবমী তিথিতে মন খারাপের সুর ভাসবে বাতাসে। তাই দুর্গাপুজোর মাহেন্দ্রক্ষণেই মাতোয়ারা বঙ্গবাসী। সূর্য ডুবতেই শহর থেকে জেলা সর্বত্র উপচে পড়া ভিড়। কোথাও যানজট আটকাতে মন্ডপের লেজার শো বন্ধ করতে বাধ্য হচ্ছে পুলিশ, কোথাও আবার বিকল্প পথের ভিড়ও সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। ঠিক এই সময়ই আনন্দে টই টুম্বুর বাঙালির কাছে এল হাওয়া অফিসের (weather update) দুঃসংবাদ। এক নয় এবার জোড়া ঘূর্ণিঝড়, তাও আবার এই উৎসবের আমেজেই। তৈরি হচ্ছে সাইক্লোন, উত্তাল আরব সাগর (Arabian sea)এবং বঙ্গোপসাগর(Bay of Bengal)।

ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম আরবসাগরে ‘তেজ’ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘হামুন’ তৈরির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রবিবার ২২ অক্টোবর বিকেলেই নিজের শক্তি তুমুল বাড়িয়ে অতি শক্তিশালী সাইক্লোনে পরিণত হয়েছে ‘তেজ’। যদিও এর ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই। এটি ওমান ইয়েমেনের দিকে এগিয়ে যাবে। অন্যদিকে বঙ্গোসাগরে সাইক্লোন ‘হামুন’ (Hamoon) অন্ধ্রউপকূলের কাছাকাছি চলে আসবে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর৷ হাওয়া অফিস বলছে দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের জেরে আগামিকাল ২৩ অক্টোবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। তবে বাংলায় এর সরাসরি প্রভাব নেই।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...