Wednesday, April 1, 2026

বৃষ্টিকে ব্যাকফুটে ফেলে নবমী নিশিতে উন্মাদনার ইনিংস!

Date:

Share post:

শহর থেকে জেলা সর্বত্র চেনা ভিড়। স্বয়ং দেবী দুর্গাও (Durga Puja)জানেন বঙ্গবাসী এ দৃশ্য তাঁকে উপহার দেবেনই। তাতে ঝড়, বৃষ্টি, মহামারী কোনও কিছুই বাধা হতে পারে না। রাতেই বঙ্গোপসাগরে (Bay of Bengal) সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়। আগামিকাল সকাল থেকে নাগাড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। কিন্তু নবমী নিশিতে এই কথায় কান দিতে নারাজ বাঙালি। “প্রয়োজনে বৃষ্টি মাথায় নিয়েই ঠাকুর দেখব” – বলছে আট থেকে আশি। অদ্যই যে শেষ রজনী। তাই সারা বছরের এনার্জি সঞ্চয় করতে হাতে মাত্র বাকি কয়েক ঘণ্টার এই নবমী নিশি।

নবরাত্রির নবম বা শেষ তিথি হল এই নবমী। এদিন দেবী দুর্গা পূজিতা হন সিদ্ধিদাত্রী রূপে। ক্রিকেট বিশ্বকাপের মরশুমে এই সময়টাকে স্লগ ওভারে ঠাকুর দেখার সঙ্গে তুলনা করছেন অনেকে। সকালে বৃষ্টি হলেও মেঘলা আকাশে ছাতা মাথায় মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। বলিহারি বাঙালির এনার্জি! ত্রিধারা থেকে ত্রিকোণ পার্ক, সিংহী পার্ক থেকে সন্তোষ মিত্র স্কোয়ার, শ্রীভূমি থেকে সুরুচি, নাকতলা থেকে নবীন পল্লি, কাশী বোস লেন থেকে কলেজ স্কোয়ার, বাগবাজার সর্বজনীন থেকে থেকে বালিগঞ্জ কালচারাল – ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই ভিড়ের রেকর্ড তৈরি হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে এদিন দুপুরের পর থেকেই মুখ ভার আকাশের।রাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই বিকেল থেকেই লোক রাস্তায়। পাল্লা দিয়ে নেমেছে পুলিশ। সারা পুজোর তাঁদের অক্লান্ত পরিশ্রমে আপাতত নির্বিঘ্নেই পুজোর আনন্দ উপভোগ করা গেছে। আজ রাতে শহরে ৮ হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন। ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন ৬ হাজার পুলিশ কর্মী রাখা হয়েছে। একইসঙ্গে শহরে বসেছে ৫১টি ওয়াচ টাওয়ার। সাধারণ মানুষ এত কিছু দেখতে নারাজ। তাঁদের গন্তব্য শহুরে সুপারহিট পুজো প্যান্ডেল। সেলফি থেকে রিলস সবেতেই শ্রেষ্ঠ হওয়ার দৌড়ে দর্শনার্থীদের সঙ্গে সামিল মৃণ্ময়ী দুর্গাও।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...